৪৩/১৬২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫২২৫ - ধৈর্য ও ধীরস্থিরতার মর্যাদা

পায়ে চুমু দেয়া সম্পর্কে

ধৈর্য ও ধীরস্থিরতা আল্লাহর পছন্দনীয় স্বভাব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫২২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ، حَدَّثَنَا مَطَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الأَعْنَقُ، حَدَّثَتْنِي أُمُّ أَبَانَ بِنْتُ الْوَازِعِ بْنِ زَارِعٍ، عَنْ جَدِّهَا، زَارِعٍ وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ ﷺ وَرِجْلَهُ - قَالَ - وَانْتَظَرَ الْمُنْذِرُ الأَشَجُّ حَتَّى أَتَى عَيْبَتَهُ فَلَبِسَ ثَوْبَيْهِ ثُمَّ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ لَهُ " إِنَّ فِيكَ خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالأَنَاةُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَتَخَلَّقُ بِهِمَا أَمِ اللَّهُ جَبَلَنِي عَلَيْهِمَا قَالَ " بَلِ اللَّهُ جَبَلَكَ عَلَيْهِمَا " . قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَبَلَنِي عَلَى خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ وَرَسُولُهُ.

যারি' (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (দাদা) ‘আবদুল ক্বাইসের প্রতিনিধি দলের একজন ছিলেন। তিনি বলেন, আমরা মদিনায় এসে আমাদের আরোহী হতে দ্রুত নেমে এসে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে ও পায়ে চুমু দিলাম। অন্যদিকে আল-মুন্‌যির আল-আশাজ্জ তাঁর কাপড়ের বান্ডিল হতে কাপড় বের করে তা পরা পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর নবী (ﷺ) এর নিকট আসলেন।নবী (ﷺ) তাঁকে বললেনঃ তোমার মধ্যে দুটি উত্তম স্বভাব রয়েছে যা আল্লাহ পছন্দ করেন: ধৈর্য ও ধীর-স্থিরতা। তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল! আমিই কি এ অভ্যাস গড়ে তুলেছি, না আল্লাহ আমাকে এ দুটি অভ্যাসের উপর সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহই তোমাকে এ দুটি স্বভাবের উপর সৃষ্টি করেছেন। তখন তিনি বললেন, কৃতজ্ঞতা আদায় করছি সেই আল্লাহর যিনি আমাকে এমন দুটি স্বভাবের উপর সৃষ্টি করেছেন, যাকে স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল পছন্দ করেন। সহীহ।

সুনানে আবূ দাউদ হাদিস ৫২২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল কাইস প্রতিনিধি দলের আগমনের ঘটনা এসেছে। তারা মদিনায় এসে দ্রুত আরোহী থেকে নেমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাতে ও পায়ে চুমু দেন। বর্ণনায় পায়ে চুমুর অংশ সম্পর্কে আলাদা মন্তব্যও আছে। অন্যদিকে আল-মুনযির আল-আশাজ্জ তাড়াহুড়া না করে নিজের কাপড় ঠিক করে তারপর নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে বলেন, তোমার মধ্যে দুটি উত্তম স্বভাব আছে, যা আল্লাহ পছন্দ করেন: ধৈর্য ও ধীর-স্থিরতা। তিনি জানতে চান, এগুলো কি তিনি নিজে গড়ে তুলেছেন, নাকি আল্লাহ তাঁকে এ স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহই তাঁকে এ স্বভাব দিয়েছেন। তিনি তখন আল্লাহর প্রশংসা করেন। এই হাদিসে সম্মান, ধৈর্য, ধীরস্থিরতা এবং ভালো স্বভাবের জন্য কৃতজ্ঞতার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধৈর্য ও ধীরস্থিরতা আল্লাহর পছন্দনীয় স্বভাব।
  • ভালো স্বভাব পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
  • সম্মান দেখানোর ক্ষেত্রেও তাড়াহুড়া না করে আদব বজায় রাখা ভালো।
  • নিজের ভালো গুণকে আল্লাহর দান মনে করা বিনয়ের লক্ষণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন