৪৩/১৬৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫২৩৩ - সফরে সালাম ও বিনয়

কারো ডাকের জবাবে ‘লাব্বায়িক’ বলা

সফরে সালাম, ডাকে সাড়া ও বিনয়ের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫২৩৩

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِي هَمَّامٍ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيَّ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ حُنَيْنًا فَسِرْنَا فِي يَوْمٍ قَائِظٍ شَدِيدِ الْحَرِّ فَنَزَلْنَا تَحْتَ ظِلِّ الشَّجَرَةِ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ لَبِسْتُ لأْمَتِي وَرَكِبْتُ فَرَسِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ فِي فُسْطَاطِهِ فَقُلْتُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ قَدْ حَانَ الرَّوَاحُ فَقَالَ " أَجَلْ " . ثُمَّ قَالَ " يَا بِلاَلُ قُمْ " . فَثَارَ مِنْ تَحْتِ سَمُرَةٍ كَأَنَّ ظِلَّهُ ظِلُّ طَائِرٍ فَقَالَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَأَنَا فِدَاؤُكَ. فَقَالَ " أَسْرِجْ لِي الْفَرَسَ " . فَأَخْرَجَ سَرْجًا دَفَّتَاهُ مِنْ لِيفٍ لَيْسَ فِيهِ أَشَرٌ وَلاَ بَطَرٌ فَرَكِبَ وَرَكِبْنَا. وَسَاقَ الْحَدِيثَ.قَالَ أَبُو دَاوُدَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْفِهْرِيُّ لَيْسَ لَهُ إِلاَّ هَذَا الْحَدِيثُ وَهُوَ حَدِيثٌ نَبِيلٌ جَاءَ بِهِ حَمَّادُ بْنُ سَلَمَةَ.

আবূ হাম্মাম ‘আবদুল্লাহ ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ ‘আবদূর রহমান আল-ফিহরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে হুনাইনে উপস্থিত ছিলাম। আমরা প্রচণ্ড গরমের দিনে সফর করলাম। সূর্য ঢলে পড়লে আমি আমার সামরিক পোশাক পরিধান করে আমার ঘোড়ায় চড়লাম, তারপর রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলাম। তিনি তখন তাঁর তাঁবুতে অবস্থান করছিলেন। আমি বললাম, আস্‌সালামু ‘আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রার সময় হয়েছে। তিনি বললেনঃ ঠিক আছে। তারপর বললেনঃ হে বিলাল! উঠো।বিলাল (রাঃ) একটি বাবলা গাছের নিচ হতে হন্তদন্ত হয়ে আসলেন। তাঁর ছায়া পাখির ছায়ার মত ছোট ছিল। বিলাল (রাঃ) বললেন, আমি আপনার ডাকে সাড়া দিলাম, আমি উপস্থিত আছি, আমি আপনার জন্য উৎসর্গিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার ঘোড়ার গদি আঁটো। তিনি একটি গদি বের করলেন যার উভয় পাশ খেজুর গাছের পাতা ভর্তি ছিল। তাতে আত্মগর্বের কিছুই ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) তাতে আরোহণ করলেন এবং আমরাও সওয়ার হলাম। অতঃপর বর্ণনাকারী পুরো হাদীস বর্ণনা করেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৫২৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুনাইনের সফরের একটি অংশ বর্ণিত হয়েছে। প্রচণ্ড গরমের দিনে সফরের পর সূর্য ঢলে পড়লে আবু আব্দুর রহমান আল-ফিহরী (রাঃ) সামরিক পোশাক পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। তিনি সালাম দেন: আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এবং জানান যে যাত্রার সময় হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, ঠিক আছে, তারপর বিলাল (রাঃ)-কে ডাকেন। বিলাল (রাঃ) দ্রুত এসে বলেন, লাব্বাইকা ওয়া সা’দাইকা ওয়া আনা ফিদাউকা। এরপর নবী (صلى الله عليه وسلم) ঘোড়ার গদি আনতে বলেন। গদির বর্ণনায় বলা হয়েছে, তাতে আত্মগর্বের কিছু ছিল না। এই হাদিসে সালামের আদব, ডাকে সাড়া দেওয়ার ভদ্রতা, সফরের শৃঙ্খলা এবং বিনয়ের শিক্ষা একসঙ্গে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফরেও সালাম ও ভদ্র ভাষা বজায় রাখা উচিত।
  • ডাক পেলে দ্রুত ও সম্মানজনকভাবে সাড়া দেওয়া ভালো আদব।
  • নবী (صلى الله عليه وسلم)-এর ব্যবহারে বিনয় ও সরলতা দেখা যায়।
  • প্রস্তুতি ও দায়িত্ববোধ সফরের গুরুত্বপূর্ণ অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন