২/৫৭. অধ্যায়ঃ
ঘরে সালাত আদায়ের পর পুনরায় জামাআতে আদায় করা
সুনানে আবু দাউদ : ৫৭৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫৭৫
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِأَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ غُلاَمٌ شَابٌّ فَلَمَّا صَلَّى إِذَا رَجُلاَنِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَدَعَا بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ " مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا " . قَالاَ قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا . فَقَالَ " لاَ تَفْعَلُوا إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الإِمَامَ وَلَمْ يُصَلِّ فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ " .
জাবির ইবনু ইয়াযীদ ইবনু আসওয়াদ তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
তিনি যুবক বয়সে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করেন। সালাত শেষে দেখা গেল, দুজন লোক সালাত আদায় না করে মসজিদের কোণে বসে আছে। নবী (ﷺ) তাদেরকে ডাকলেন। তারা এরূপ অবস্থায় আসল যে, ভয়ে তাদের পাঁজরের গোশত কাঁপছিল। তিনি বললেনঃ আমাদের সাথে সালাত আদায় করতে কোন জিনিস তোমাদের বাধা দিল? তারা বলল, আমরা তো ঘরে সালাত আদায় করেছি। তিনি বললেনঃ তোমরা এরূপ করবে না। তোমাদের কেউ ঘরে সালাত আদায়ের পর ইমামকে সালাত আদায়রত পেলে সে যেন তার সাথে সালাত আদায় করে, যা তার জন্য নফল হিসেবে গণ্য হবে।
হাদীস থেকে শিক্ষাঃ১। কেউ ঘরে সলাত আদায়ের পর মসজিদে এসে জামা’আতে সলাত আদায় হতে দেখলে তার উচিত, জামা’আতে শামিল হয়ে তাদের সাথে সলাত আদায় করা। চাই তা পাঁচ ওয়াক্ত সালাতের যে কোন ওয়াক্তের সলাতই হোক না কেন, সেটা তার জন্য নাফল হিসেবে গণ্য হবে।২। একাকী সলাত আদায় জায়িয আছে, জামা’আতে সলাত আদায়ের সামর্থ থাকা সত্ত্বেও। যদিও জামা’আত ত্যাগ করা মাকরূহ বা অপছন্দনীয়। (উল্লেখ্য জামা’আতের সাথে সলাত আদায় করাই অতি উত্তম, গুরুত্ববহ এবং বেশী ফাযীলাতপূর্ণ)।
