২/৬১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫৮৫ - কুরআনজ্ঞান ও বালকের ইমামতি

ইমামতির অধিক যোগ্য কে?

কুরআনজ্ঞান থাকলে বালকের ইমামতি: আমর ইবন সালিমার ঘটনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫৮৫

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَلِمَةَ، قَالَ كُنَّا بِحَاضِرٍ يَمُرُّ بِنَا النَّاسُ إِذَا أَتَوُا النَّبِيَّ ﷺ فَكَانُوا إِذَا رَجَعُوا مَرُّوا بِنَا فَأَخْبَرُونَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ كَذَا وَكَذَا وَكُنْتُ غُلاَمًا حَافِظًا فَحَفِظْتُ مِنْ ذَلِكَ قُرْآنًا كَثِيرًا فَانْطَلَقَ أَبِي وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ فَعَلَّمَهُمُ الصَّلاَةَ فَقَالَ " يَؤُمُّكُمْ أَقْرَؤُكُمْ " .وَكُنْتُ أَقْرَأَهُمْ لِمَا كُنْتُ أَحْفَظُ فَقَدَّمُونِي فَكُنْتُ أَؤُمُّهُمْ وَعَلَىَّ بُرْدَةٌ لِي صَغِيرَةٌ صَفْرَاءُ فَكُنْتُ إِذَا سَجَدْتُ تَكَشَّفَتْ عَنِّي فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسَاءِ وَارُوا عَنَّا عَوْرَةَ قَارِئِكُمْ. فَاشْتَرَوْا لِي قَمِيصًا عُمَانِيًّا فَمَا فَرِحْتُ بِشَىْءٍ بَعْدَ الإِسْلاَمِ فَرَحِي بِهِ فَكُنْتُ أَؤُمُّهُمْ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ.

‘আমর ইবনু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা এমন জায়গায় সমবেত ছিলাম যে, লোকেরা আমাদের পাশ দিয়ে নবী (ﷺ)-এর নিকট যাতায়াত করত এবং প্রত্যাবর্তনের সময় তারা আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় বর্ণনা করত, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ এরূপ বলেছেন। তখন আমি বালক ছিলাম, যা শুনতাম তাই মুখস্থ করে ফেলতাম। শুনে শুনে আমি কোরআনের কিছু অংশও মুখস্থ করে ফেলি।একবার আমার পিতা কিছু সংখ্যক লোকসহ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলেন। তিনি তাদেরকে সালাতের নিয়ম-কানুন শিক্ষা দিলেন। তিনি আরো বললেনঃ তোমাদের মধ্যকার কোরআন সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি ইমামতি করবে। আর আমিই ছিলাম কোরআন সম্পর্কে সর্বাধিক অভিজ্ঞ এবং সকলের চেয়ে আমারই কোরআন বেশী মুখস্থ ছিল। সেহেতু তারা আমাকে ইমাম নিযুক্ত করল। আমি তাদের ইমামতি করতাম।এ সময় আমার গায়ে ছোট একটি গেরুয়া রংয়ের চাদর ছিল। আমি যখন সাজদাহ্‌য় যেতাম তখন আমার লজ্জাস্থান অনাবৃত হয়ে যেত। এক মহিলা বলল, তোমাদের কারীর লজ্জাস্থান ঢাকার ব্যবস্থা কর। তারা আমার জন্য একটি ওমানী চাদর খরিদ করল। এতে আমি এতই আনন্দিত হই যে, ইসলাম গ্রহণের পর আর কিছুতে আমি এতটা আনন্দিত হইনি। আমার বয়স যখন মাত্র সাত কি আট বছর তখন থেকেই আমি তাদের ইমামতি করতাম।

সুনানে আবূ দাউদ হাদিস ৫৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আমর ইবন সালিমা (রা.)-এর ঘটনা এসেছে। তিনি ছোট বয়সে লোকদের কাছ থেকে নবী (صلى الله عليه وسلم)-এর কথা শুনতেন এবং যা শুনতেন তা মুখস্থ করতেন। এভাবে তিনি কুরআনের অনেক অংশ মুখস্থ করেন। পরে তার পিতা ও লোকেরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি তাদের সালাতের নিয়ম শেখান এবং বলেন, তোমাদের মধ্যে কুরআন সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি ইমামতি করবে। আমর ইবন সালিমা তখন কুরআন বেশি জানতেন, তাই তাকে ইমাম করা হয়। তবে তার চাদর ছোট হওয়ায় সিজদার সময় শরীরের অংশ দেখা যেত। পরে লোকেরা তার জন্য ভালো চাদর কিনে দেয়। হাদিসটি কুরআনজ্ঞান, ইমামতির যোগ্যতা এবং সালাতে পোশাকের শালীনতা—এই তিনটি বিষয় শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম নির্বাচনে কুরআন জানা বড় যোগ্যতা।
  • অল্প বয়স হলেও কুরআনজ্ঞান থাকলে ইমামতির জন্য সামনে আসতে পারে।
  • সালাতে পোশাক এমন হওয়া উচিত, যাতে শরীর ঠিকভাবে ঢাকা থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন