২/৮১. অধ্যায়ঃ
যে ব্যক্তি একটি জামা পরিধান করে সালাত আদায় করে
সুনানে আবু দাউদ : ৬৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৬৩২
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ أَصِيدُ أَفَأُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ قَالَ " نَعَمْ وَازْرُرْهُ وَلَوْ بِشَوْكَةٍ " .
সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি শিকার করি। আমি কি একটি জামা পরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। তবে একটি কাঁটা দিয়েও তা বেঁধে নাও (যেন লজ্জাস্থান দেখা না যায়)।
