২/৮৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৬৪০ - ইজার ছাড়া নারীর সালাত
মহিলারা কয়টি কাপড় পরে সালাত আদায় করবে
ইজার ছাড়া নারীর সালাত: জামা পায়ের পাতা ঢাকলে
সুনানে আবূ দাউদ : ৬৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৪০
حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، - يَعْنِي ابْنَ دِينَارٍ - عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتُصَلِّي الْمَرْأَةُ فِي دِرْعٍ وَخِمَارٍ لَيْسَ عَلَيْهَا إِزَارٌ قَالَ " إِذَا كَانَ الدِّرْعُ سَابِغًا يُغَطِّي ظُهُورَ قَدَمَيْهَا " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ مَالِكُ بْنُ أَنَسٍ وَبَكْرُ بْنُ مُضَرَ وَحَفْصُ بْنُ غِيَاثٍ وَإِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ وَابْنُ أَبِي ذِئْبٍ وَابْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ لَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَصَرُوا بِهِ عَلَى أُمِّ سَلَمَةَ رضى الله عنها .
মুহাম্মাদ ইবনু যায়িদ উম্মু সালামাহ (রাঃ)-এর সূত্র হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি নবী (ﷺ) -কে জিজ্ঞেস করলেন, মহিলারা ইযার ছাড়া কেবল একটি জামা ও একটি ওড়না পরে সালাত আদায় করতে পারবে কি? তিনি বললেনঃ জামাটি যদি এরূপ লম্বা হয়, যা দিয়ে পায়ের পাতা ঢেকে যায় (তাহলে সেটা পরে সালাত আদায় করতে পারবে)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটি মালিক ইবনু আনাস, বাক্র ইবনু মুদার, হাফ্স ইবনু গিয়াস, ইসমাঈল ইবনু জা‘ফর, ইবনু আবূ যি’ব ও ইবনু ইসহাক্ব- মুহাম্মদ ইবনু যায়িদ হতে তার মাতা থেকে উম্মু সালামাহ সূত্রে বর্ণনা করেছেন। তাদের কেউই নবী (ﷺ) -এর নাম উল্লেখ করেননি।
[৬৪০] হাকিম (১/২৫০) এবং তিনি বলেন, এটি বুখারীর শর্তে সহীহ। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন। ইমাম যায়লায়ী একে ‘নাসবুর রায়াহ’ গ্রন্থে (১/২৯৯, ৩০১) বর্ণনা করেছেন এবং ইবনুল জাওযী এর তাহক্বীকে বলেছেন, এই হাদীসের সমালোচনা আছে। তা হচ্ছে, ‘আবদুর রহমান ইবনু ‘আবদুল্লাহ ইবনু দীনারকে ইয়াহইয়া দুর্বল বলেছেন। আর আবূ হাতিম রাযী বলেছেন, তার দ্বারা দলীল দেয়া যাবে না এবং বাহ্যিকভাবেই তিনি এ হাদীসটিকে মারফূ করে ভুল করেছেন। ‘আত-তানক্বীহ’ গ্রন্থকার বলেন, ‘আবদুর রহমান ইবনু ‘আবদুল্লাহ ইবনু দীনার থেকে বুখারী বর্ণনা করেছেন এবং কেউ কেউ তাকে নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু তিনি এ হাদীসকে মারফূ করতে গিয়ে ভুল করেছেন। আল্লাহই অধিক জ্ঞাত। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন, তিনি সত্যবাদী, কিন্তু ভুল করতেন। মিশকাতের তাহক্বীক্বে শায়খ আলবানী (রহঃ) বলেন, একদল একে উম্মু সালামাহ্র মাওকূফ বর্ণনা বলে উল্লেখ করেছেন। আর এটাই সঠিক, অর্থাৎ মাওকূফ। কিন্তু সানাদটি মারফূ ও মাওকূফ কোনভাবেই সহীহ নয়।
সুনানে আবূ দাউদ হাদিস ৬৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সালামা (রাঃ)-এর সূত্রে জিজ্ঞেস করা হয়েছে, মহিলারা ইজার ছাড়া কেবল একটি জামা ও একটি ওড়না পরে সালাত আদায় করতে পারবে কি? উত্তরে বলা হয়েছে, জামাটি যদি এমন লম্বা হয় যা দিয়ে পায়ের পাতা ঢেকে যায়, তাহলে তা পরে সালাত আদায় করতে পারবে। শেষে ইমাম আবূ দাউদ (রহঃ) উল্লেখ করেছেন, কয়েকজন বর্ণনাকারী একই হাদিস উম্মু সালামা (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন, তবে তাঁদের কেউ নবী (صلى الله عليه وسلم)-এর নাম উল্লেখ করেননি। তাই এই বর্ণনাগত নোটও গুরুত্বপূর্ণ। মূল শিক্ষা হলো, নারীর সালাতের পোশাক ঢাকার মতো হতে হবে, বিশেষ করে জামার দৈর্ঘ্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামা ও ওড়না দিয়ে সালাতের কথা এসেছে, যদি জামা যথেষ্ট লম্বা হয়।
- জামা পায়ের পাতা ঢেকে দিলে ইজার ছাড়া সালাতের কথা বর্ণিত হয়েছে।
- নারীর সালাতের পোশাকে ঢেকে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
- ইমাম আবূ দাউদ (রহঃ)-এর বর্ণনাগত মন্তব্যও খেয়াল রাখা দরকার।
