২/১০৭. অধ্যায়ঃ

সুতরাহর কাছাকাছি দাঁড়ানো

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৬৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَحَامِدُ بْنُ يَحْيَى، وَابْنُ السَّرْحِ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لاَ يَقْطَعُ الشَّيْطَانُ عَلَيْهِ صَلاَتَهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ وَاقِدُ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ عَنْ مُحَمَّدِ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ أَوْ عَنْ مُحَمَّدِ بْنِ سَهْلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ بَعْضُهُمْ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ وَاخْتُلِفَ فِي إِسْنَادِهِ ‏.

সাহল ইবনু আবূ হাসমাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তার নিকট সংবাদ পৌঁছেছে যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সুতরাহ স্থাপন করে সালাত আদায় করলে যেন সুতরার কাছাকাছি দাঁড়ায়। যাতে করে শয়তান তার সালাত ভঙ্গ করতে না পারে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদিসটি বর্ণনা করেছেন ওয়াকিদ ইবন মুহাম্মাদ সাফওয়ান হতে, তিনি মুহাম্মাদ ইবন সাহল হতে তার পিতার সূত্রে অথবা মুহাম্মাদ ইবন সাহল হতে নবী (ﷺ) -এর সূত্রে। কোন কোন বর্ণনাকারী বলেছেন, নাফি ইবন জুবাইর সাহল ইবন সা’দ হতে। এর সানাদ বর্ণনায় মত পার্থক্য করা হয়েছে।

সহীহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন