২/১০৮. অধ্যায়ঃ
মুসল্লির সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তাকে বাধা দেয়া
সুনানে আবু দাউদ : ৬৯৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৬৯৭
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ সালাত আদায়কালে তার সামনে দিয়ে কাউকে যেতে দেবে না এবং সাধ্যমত যেন তাকে বাধা দেয়। সে বাধা উপেক্ষা করলে তার সঙ্গে যুদ্ধ করবে। কারণ সে হচ্ছে এক শয়তান।
সহীহঃ বুখারী ও মুসলিম।
