২/১১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৭০৭ - সুতরা ও সালাতের সীমারেখা

যে জিনিস সালাতকে নষ্ট করে দেয়

সুতরা সামনে রেখে সালাত এবং মাঝখান দিয়ে অতিক্রমের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭০৭

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، ح حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ، عَنْ سَعِيدِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ نَزَلَ بِتَبُوكَ وَهُوَ حَاجٌّ فَإِذَا رَجُلٌ مُقْعَدٌ فَسَأَلَهُ عَنْ أَمْرِهِ فَقَالَ لَهُ سَأُحَدِّثُكَ حَدِيثًا فَلاَ تُحَدِّثْ بِهِ مَا سَمِعْتَ أَنِّي حَىٌّ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ بِتَبُوكَ إِلَى نَخْلَةٍ فَقَالَ ‏"‏ هَذِهِ قِبْلَتُنَا ‏"‏ ‏.‏ ثُمَّ صَلَّى إِلَيْهَا فَأَقْبَلْتُ وَأَنَا غُلاَمٌ أَسْعَى حَتَّى مَرَرْتُ بَيْنَهُ وَبَيْنَهَا فَقَالَ ‏"‏ قَطَعَ صَلاَتَنَا قَطَعَ اللَّهُ أَثَرَهُ ‏"‏ ‏.‏ فَمَا قُمْتُ عَلَيْهَا إِلَى يَوْمِي هَذَا ‏.‏

সাঈদ ইবনু গাযওয়ান থেকে তার পিতার হতে বর্ণিতঃ

হজ্জ পালনের উদ্দেশ্যে গমনকালে তাবূকে গিয়েছিলেন। সেখানে তিনি এক খোঁড়া লোক দেখতে পেয়ে তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। লোকটি বলল, আমি আপনার কাছে এ শর্তে একটি কথা বলব যে, আমি যতদিন জীবিত থাকব, ততদিন পর্যন্ত আপনি কাউকে তা বলতে পারবেন না।একদা রাসূলুল্লাহ (ﷺ) তাবূকে অবতরণ করে একটি খেজুর গাছের নিকট গিয়ে বললেনঃ এটাই হচ্ছে আমাদের কেবলা (সুতরাহ্‌)। এই বলে তিনি সেদিকে ফিরে সালাত শুরু করলেন। আমি তখন বালক ছিলাম বিধায় (না বুঝতে পেরে) দৌড়ে তাঁর ও সেই গাছের মাঝখান দিয়ে অতিক্রম করলাম। তিনি বললেনঃ সে আমাদের সালাত কেটেছে। আল্লাহ! তুমিও তার পদচিহ্ন (চলার শক্তি) মিটিয়ে দাও। অতঃপর সেদিন থেকে আজকের এদিন পর্যন্ত আমি আর (দু’পায়ে ভর করে) দাঁড়াতে পারিনি।

[৭০৬] বায়হাক্বী ‘সুনানুল কুবরা’ (২/২৭৫)। আওনুল মা’বুদে রয়েছেঃ আল্লামা শামসুদ্দীন ইবনুল কাইয়্যিম বলেনঃ ইবনু গাযওয়ানের এ হাদীস সম্পর্কে ‘আবদুল হাক্ব বলেন, এর সানাদ দুর্বল। ইবনু কাত্তান বলেছেন, সানাদে সাঈদ অজ্ঞাত।

সুনানে আবূ দাউদ হাদিস ৭০৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় তাবুকের একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি খেজুর গাছের কাছে গিয়ে বললেন, এটাই আমাদের কেবলা অর্থাৎ সুতরা। এরপর তিনি সেদিকে মুখ করে সালাত শুরু করলেন। তখন একজন বালক দৌড়ে নবী (صلى الله عليه وسلم) ও সেই গাছের মাঝখান দিয়ে অতিক্রম করে। নবী (صلى الله عليه وسلم) বলেন, সে আমাদের সালাত কেটেছে, আল্লাহ তার পদচিহ্ন মিটিয়ে দিন। লোকটি জানায়, এরপর সে আর দুই পায়ে দাঁড়াতে পারেনি। এই হাদিসে সুতরা, সালাতের সামনে দিয়ে অতিক্রম এবং মুসল্লির সামনে সীমারেখা রক্ষার বিষয় এসেছে। বালক হওয়ার কথা বর্ণনায় আছে, তাই ব্যাখ্যায় ঘটনার ভাষাই ধরে রাখা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে সুতরা সামনে রাখা একটি গুরুত্বপূর্ণ আদব।
  • মুসল্লি ও সুতরার মাঝখান দিয়ে যাওয়া থেকে বিরত থাকা উচিত।
  • সালাতের জায়গায় দৌড়াদৌড়ি বা অসতর্ক চলাচল ঠিক নয়।
  • ঘটনার বিস্তারিত বর্ণনা বুঝে শিক্ষা গ্রহণ করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন