২/১১৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৭৩০ - রাসূলের পূর্ণ সালাতের বিবরণ
সালাত শুরু করা সম্পর্কে
রাসূলের সালাতের পূর্ণ পদ্ধতি: রুকু, সিজদা ও বসা
সুনানে আবূ দাউদ : ৭৩০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৩০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، - وَهَذَا حَدِيثُ أَحْمَدَ قَالَ - أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ، فِي عَشْرَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ مِنْهُمْ أَبُو قَتَادَةَ قَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ ﷺ . قَالُوا فَلِمَ فَوَاللَّهِ مَا كُنْتَ بِأَكْثَرِنَا لَهُ تَبَعًا وَلاَ أَقْدَمَنَا لَهُ صُحْبَةً . قَالَ بَلَى . قَالُوا فَاعْرِضْ . قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يُكَبِّرُ حَتَّى يَقِرَّ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ مُعْتَدِلاً ثُمَّ يَقْرَأُ ثُمَّ يُكَبِّرُ فَيَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يَرْكَعُ وَيَضَعُ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَعْتَدِلُ فَلاَ يَصُبُّ رَأْسَهُ وَلاَ يُقْنِعُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيَقُولُ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . ثُمَّ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ مُعْتَدِلاً ثُمَّ يَقُولُ " اللَّهُ أَكْبَرُ " . ثُمَّ يَهْوِي إِلَى الأَرْضِ فَيُجَافِي يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا وَيَفْتَحُ أَصَابِعَ رِجْلَيْهِ إِذَا سَجَدَ وَيَسْجُدُ ثُمَّ يَقُولُ " اللَّهُ أَكْبَرُ " .وَيَرْفَعُ رَأْسَهُ وَيَثْنِي رِجْلَهُ الْيُسْرَى فَيَقْعُدُ عَلَيْهَا حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ إِلَى مَوْضِعِهِ ثُمَّ يَصْنَعُ فِي الأُخْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ إِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا كَبَّرَ عِنْدَ افْتِتَاحِ الصَّلاَةِ ثُمَّ يَصْنَعُ ذَلِكَ فِي بَقِيَّةِ صَلاَتِهِ حَتَّى إِذَا كَانَتِ السَّجْدَةُ الَّتِي فِيهَا التَّسْلِيمُ أَخَّرَ رِجْلَهُ الْيُسْرَى وَقَعَدَ مُتَوَرِّكًا عَلَى شِقِّهِ الأَيْسَرِ . قَالُوا صَدَقْتَ هَكَذَا كَانَ يُصَلِّي ﷺ .
আবূ হুমায়দ আস্ সা'ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ হুমায়িদ আস-সাঈদী (রাঃ) কে দশজন সাহাবীর উপস্থিতিতে- যাঁদের মধ্যে আবূ কাতাদাহ (রাঃ) ছিলেন- বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে আমি আপনাদের চেয়ে অধিক অবগত। তাঁরা বললেন, সেটা আবার কিভাবে? আল্লাহর শপথ! আপনি তো তাঁর অনুসরণ ও সাহচর্যের দিক দিয়ে আমাদের চেয়ে বেশি অগ্রগামী নন। তিনি বললেন, হ্যাঁ। এরপর তাঁরা বললেন, এখন আপনি আপনার বক্তব্য পেশ করুন।তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ানোর সময় নিজের দু’ হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে পূর্ণরূপে সোজা হয়ে দাঁড়াতেন। এরপর কিরাআত পড়ে তাকবির বলে রুকুতে গমনকালে স্বীয় দু’ হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। তারপর রুকুতে গিয়ে দু’ হাতের তালু দ্বারা হাটুদ্বয় দৃঢ়ভাবে ধরে রাখতেন। রুকুতে তাঁর মাথা পিঠের সাথে সমান্তরাল থাকতো। এরপর রুকু হতে মাথা উঠিয়ে “সামিআল্লাহু লিমান হামিদাহ্” বলে তিনি স্বীয় দু’ হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন।তারপর আল্লাহু আকবার বলে তিনি সিজদাহ্য় যেতেন, সিজদাহ্তে বাহুদ্বয় স্বীয় পাঁজরের পাশ থেকে দূরে সরিয়ে রাখতেন। তারপর সিজদাহ্ হতে মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে তাতে সোজা হয়ে বসতেন এবং সিজদাহ্কালে স্বীয় পায়ের আঙ্গুলগুলি ফাঁকা করে রাখতেন। এরপর আবার সিজদাহ্য় যেতেন এবং আল্লাহু আকবার বলে সিজদাহ্ হতে মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে তাতে সোজা হয়ে বসতেন, এমনকি প্রতিটি হাড় স্ব স্ব স্থানে ফিরে যেত। এরপর পরের রাকাতও অনুরূপভাবে আদায় করতেন।অতঃপর যখন দু’ রাকাত শেষে (তৃতীয় রাকাতের জন্য) দাঁড়াতেন তখন তাকবির বলে দু’ হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, ঠিক যেমনটি করতেন সালাত আরম্ভকালে তাকবির বলে। অতঃপর এভাবেই তাঁর অবশিষ্ট সালাত আদায় করতেন। অতঃপর শেষ রাকাতে স্বীয় বাম পা ডান পাশে বের করে বাম পাশের পাছার উপর ভর করে বসতেন। তখন তাঁরা সকলেই বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই সালাত আদায় করতেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৭৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুমায়িদ আস-সাঈদী (রাঃ) দশজন সাহাবীর সামনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের পদ্ধতি বর্ণনা করেন এবং শেষে উপস্থিত সাহাবীরা তাঁর কথাকে ঠিক বলেন। বর্ণনায় এসেছে, নবীজি সালাতে দাঁড়ালে দুই হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবর বলতেন এবং সোজা হয়ে দাঁড়াতেন। কেরাআতের পর রুকুতে যাওয়ার সময়ও হাত উঠাতেন। রুকুতে তিনি দুই হাত দিয়ে হাঁটু দৃঢ়ভাবে ধরতেন এবং মাথা পিঠের সাথে সমান রাখতেন। রুকু থেকে উঠার সময় “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলতেন, তারপর সোজা দাঁড়াতেন। সিজদায় বাহু পাঁজর থেকে দূরে রাখতেন। বসার সময় বাম পা বিছিয়ে বসতেন। দুই রাকাত শেষে দাঁড়ানোর সময়ও হাত উঠাতেন। শেষ বৈঠকে বাম পা ডান দিকে বের করে বসার কথাও এসেছে। এই হাদিস রাসূলের নামাজের পদ্ধতি শেখার জন্য খুব ধাপে ধাপে বর্ণিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের প্রতিটি ভঙ্গিতে স্থিরতা ও সোজা হওয়ার কথা এসেছে।
- রুকুতে দুই হাত দিয়ে হাঁটু দৃঢ়ভাবে ধরার বর্ণনা আছে।
- সিজদায় বাহু শরীর থেকে দূরে রাখার কথা এসেছে।
- শেষ বৈঠকের বসার ভঙ্গি আলাদাভাবে বর্ণিত হয়েছে।
