২/১১৭. অধ্যায়ঃ
সালাত শুরু করা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৭৩৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৩৫
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي عُتْبَةُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى، عَنِ الْعَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِي حُمَيْدٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ وَإِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ فَخِذَيْهِ غَيْرَ حَامِلٍ بَطْنَهُ عَلَى شَىْءٍ مِنْ فَخِذَيْهِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا فُلَيْحٌ سَمِعْتُ عَبَّاسَ بْنَ سَهْلٍ يُحَدِّثُ فَلَمْ أَحْفَظْهُ فَحَدَّثَنِيهِ أُرَاهُ ذَكَرَ عِيسَى بْنَ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَهُ مِنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ قَالَ حَضَرْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ بِهَذَا الْحَدِيثِ .
আবূ হুমায়িদ (রাঃ) হতে বর্ণিতঃ
সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তিনি সিজদায় স্বীয় পেট উরু থেকে বিচ্ছিন্ন করে রাখতেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদিসটি ইবনুল মুবারাক ও অন্যান্য সূত্রেও বর্ণিত হয়েছে।
দুর্বল।[৭৩৪] তিরমিযী (অধ্যায়ঃ সলাত, হাঃ ২৬০, ইমাম তিরমিযী বলেন, আবূ হুমাইদের হাদিসটি হাসান সহীহ), ইবনু মাজাহ (অধ্যায়ঃ সলাত কায়িম, অনুঃ রুকু‘তে গমনকালে রফ‘উল ইয়াদাইন করা, হাঃ ৮৬৩), ইবনু খুযাইমাহ (৫৮৯), সকলে ‘আব্বাস ইবনু সাহল হতে।
