২/১১৮. অধ্যায়ঃ
দুই রাকাত সালাত আদায়ের পর (তৃতীয় রাকাতের জন্য) উঠার সময় দুই হাত উত্তোলন
সুনানে আবু দাউদ : ৭৪৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৪৭
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ فَلَمَّا رَكَعَ طَبَّقَ يَدَيْهِ بَيْنَ رُكْبَتَيْهِ قَالَ فَبَلَغَ ذَلِكَ سَعْدًا فَقَالَ صَدَقَ أَخِي قَدْ كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا بِهَذَا يَعْنِي الإِمْسَاكَ عَلَى الرُّكْبَتَيْنِ .
‘আলক্বামাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাতের পদ্ধতি শিখিয়েছেন। তিনি তাকবিরে তাহরিমা বলার সময় তাঁর দুই হাত উঠিয়েছেন এবং রুকুতে দুই হাত একত্র করে দুই হাঁটুর মাঝখানে রেখেছেন। এ সংবাদ সাদ (রাঃ)-এর নিকট পৌঁছলে তিনি বলেন, আমার ভাই (আবদুল্লাহ ইবনু মাসউদ) সত্যই বলেছেন। পূর্বে আমরা এরূপই করেছি। পরবর্তীতে আমাদেরকে এরূপ (দুই হাঁটুর মাঝখানে হস্তদ্বয় স্থাপন) করা হতে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
