২/১২৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৭৭৭ - সালাতে দুই সাকতা

সালাতের শুরুতে চুপ থাকা

সালাতে দুই সাকতা বা নীরব থাকার সময়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৭৭

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، قَالَ قَالَ سَمُرَةُ حَفِظْتُ سَكْتَتَيْنِ فِي الصَّلاَةِ سَكْتَةً إِذَا كَبَّرَ الإِمَامُ حَتَّى يَقْرَأَ وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنْ فَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ عِنْدَ الرُّكُوعِ قَالَ فَأَنْكَرَ ذَلِكَ عَلَيْهِ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ فَكَتَبُوا فِي ذَلِكَ إِلَى الْمَدِينَةِ إِلَى أُبَىٍّ فَصَدَّقَ سَمُرَةَ .قَالَ أَبُو دَاوُدَ كَذَا قَالَ حُمَيْدٌ فِي هَذَا الْحَدِيثِ وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ .

হাসান (রহঃ) হতে বর্ণিতঃ

সামুরাহ (রাঃ) বলেন, সালাতে নিশ্চুপ থাকার দুটি স্থান (দু‘ সাকতা) আমি স্মরণ রেখেছি। প্রথম সাকতা হলো ইমামের তাকবিরে তাহরীমা বলা থেকে কিরাআত আরম্ভ করা পর্যন্ত। আর দ্বিতীয় সাকতা হলো ইমামের সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর রুকু‘তে যাওয়ার পূর্বে। কিন্তু ‘ইমরান ইবনু হুসায়িন (রাঃ) একথা মেনে নিতে অস্বীকার করেন। ফলে তাঁরা এ বিষয়ে জানার জন্য মাদীনাহতে উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর নিকট পত্র লিখে পাঠালে তিনি সামুরাহ (রাঃ)-এর বর্ণনাকে সত্যায়িত করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদীসে হুমায়িদও অনুরূপভাবে বলেছেন যে, কিরাআত শেষে একটি সাকতা রয়েছে।

সুনানে আবূ দাউদ হাদিস ৭৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে দুই সাকতা বা দুই স্থানে চুপ থাকার বর্ণনা এসেছে। সামুরা (রাঃ) বলেন, তিনি সালাতে নীরব থাকার দুটি স্থান মনে রেখেছেন। প্রথমটি হলো ইমামের তাকবিরে তাহরিমা বলা থেকে কিরাআত শুরু করা পর্যন্ত। দ্বিতীয়টি হলো ইমামের সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে। ইমরান ইবন হুসাইন (রাঃ) প্রথমে বিষয়টি মানতে চাননি। পরে তাঁরা উবাই ইবন কাব (রাঃ)-এর কাছে চিঠি লিখে জানতে চান। তিনি সামুরা (রাঃ)-এর বর্ণনাকে সত্যায়িত করেন। এতে সালাতের আদবের পাশাপাশি জ্ঞান যাচাই করার সুন্দর শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে দুই জায়গায় নীরব থাকার বর্ণনা এসেছে।
  • তাকবিরের পর কিরাআতের আগে একটি সাকতার কথা বলা হয়েছে।
  • কিরাআত শেষে রুকুর আগে আরেকটি সাকতার বর্ণনা আছে।
  • জ্ঞানগত মতভেদ হলে সাহাবিরা যাচাই করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন