২/১২৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৭৭৯ - ফাতিহার পর সাকতা

সালাতের শুরুতে চুপ থাকা

তাকবিরের পর ও ফাতিহার শেষে সাকতার বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৭৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، أَنَّ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ، وَعِمْرَانَ بْنَ حُصَيْنٍ، تَذَاكَرَا فَحَدَّثَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ، أَنَّهُ حَفِظَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ سَكْتَتَيْنِ سَكْتَةً إِذَا كَبَّرَ وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنْ قِرَاءَةِ ﴾ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ﴿ فَحَفِظَ ذَلِكَ سَمُرَةُ وَأَنْكَرَ عَلَيْهِ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَكَتَبَا فِي ذَلِكَ إِلَى أُبَىِّ بْنِ كَعْبٍ وَكَانَ فِي كِتَابِهِ إِلَيْهِمَا أَوْ فِي رَدِّهِ عَلَيْهِمَا أَنَّ سَمُرَةَ قَدْ حَفِظَ .

হাসান (রহঃ) হতে বর্ণিতঃ

একদা সামুরাহ ইবনু জুনদুব ও ‘ইমরান ইবনু হুসায়িন (রাঃ) পরস্পরে আলোচনাকালে প্রসঙ্গক্রমে সামুরাহ (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে সালাতের দু’ স্থানে চুপ থাকা (দু’ সাকতা) সম্পর্কিত জ্ঞান হিফয করেছেন। প্রথম সাকতা হচ্ছে তাকবিরে তাহরীমা বলার পর এবং দ্বিতীয় সাকতা হচ্ছে, “গাইরিল মাগযূবি ‘আলাইহিম ওয়ালায্যলীন” পাঠের পর। সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) বিষয়টি স্মরণ রাখলেও ‘ইমরান ইবনু হুসায়িন (রাঃ) তা অস্বীকার করেন বসেন। ফলে তাঁরা দু’জনেই এ বিষয়ে জানার জন্য উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর নিকট পত্র লিখেন। তিনি তাঁদের পত্রের জবাবে লিখেন যে, সামুরাহ (রাঃ) বিষয়টি যথাযথ স্মরণ রেখেছেন।

[৭৭৮]

সুনানে আবূ দাউদ হাদিস ৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সামুরা ইবন জুনদুব (রাঃ) ও ইমরান ইবন হুসাইন (রাঃ)-এর আলোচনার মাধ্যমে সালাতের দুই সাকতার কথা এসেছে। সামুরা (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে সালাতের দুই স্থানে চুপ থাকার জ্ঞান হিফজ করেছেন। প্রথম সাকতা হলো তাকবিরে তাহরিমার পর। দ্বিতীয় সাকতা হলো গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ্বালিন পাঠের পর। ইমরান (রাঃ) বিষয়টি অস্বীকার করলে তাঁরা উবাই ইবন কাব (রাঃ)-এর কাছে পত্র লেখেন। জবাবে তিনি জানান, সামুরা (রাঃ) বিষয়টি যথাযথ স্মরণ রেখেছেন। এতে সালাতের সূক্ষ্ম আমল মনে রাখা ও যাচাই করার শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাকবিরে তাহরিমার পর সাকতার বর্ণনা আছে।
  • সূরা ফাতিহার শেষ আয়াতের পরও সাকতার কথা এসেছে।
  • সাহাবিরা মতভেদ হলে বিশ্বস্ত সাহাবির কাছে যাচাই করেছেন।
  • সালাতের ছোট আমলও গুরুত্বসহকারে সংরক্ষণ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন