২/১২৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৭৮৩ - নবীজির সালাতের পদ্ধতি
সশব্দে বিসমিল্লাহ না বলা প্রসঙ্গে
নবী صلى الله عليه وسلم-এর সালাতের পদ্ধতি: তাকবির থেকে সালাম পর্যন্ত
সুনানে আবূ দাউদ : ৭৮৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৮৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَفْتَتِحُ الصَّلاَةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةَ بِـ ﴾ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿ وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ " التَّحِيَّاتُ " .وَكَانَ إِذَا جَلَسَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ وَعَنْ فِرْشَةِ السَّبُعِ وَكَانَ يَخْتِمُ الصَّلاَةَ بِالتَّسْلِيمِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাত শুরু করতেন তাকবিরে তাহরীমার দ্বারা আর কিরাআত শুরু করতেন আলহামদু লিল্লাহি রাব্বিল ‘আলামীন দ্বারা। তিনি রুকু‘তে স্বীয় মাথা উঁচুও করতেন না আবার নীচুও করতেন না বরং পিঠের সাথে সমান্তরাল করে রাখতেন। তিনি রুকু‘ হতে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে সিজদায় যেতেন না এবং এক সিজদার পর সোজা হয়ে বসার পূর্বে দ্বিতীয় সিজদা করতেন না। তিনি প্রত্যেক দু’ রাক‘আত সালাত শেষে ‘আত্তাহিয়্যাতু’ (তাশাহুদ) পড়তেন।অতঃপর বসার সময় বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে রাখতেন। তিনি শাইত্বানের ন্যায় (দু’ গোড়লির উপর পাছা রেখে) বসতে এবং চতুষ্পদ জন্তুর ন্যায় (মাটিতে দু’ হাত বিছিয়ে) সিজদা করতে নিষেধ করতেন। তিনি সালামের দ্বারা সালাত সমাপ্ত করতেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৭৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সালাত আদায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ একসঙ্গে এসেছে। তিনি সালাত শুরু করতেন তাকবিরে তাহরিমা দিয়ে এবং কিরাআত শুরু করতেন ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’ দিয়ে। রুকুতে তিনি মাথা খুব উঁচু বা খুব নিচু রাখতেন না; বরং পিঠের সঙ্গে সমান রাখতেন। রুকু থেকে উঠে পুরোপুরি সোজা না হয়ে তিনি সিজদায় যেতেন না। আবার এক সিজদা থেকে উঠে ঠিকভাবে না বসে দ্বিতীয় সিজদা করতেন না। প্রতি দুই রাকাত শেষে তিনি তাশাহুদ পড়তেন। বসার সময় বাম পা বিছিয়ে ডান পা খাড়া করতেন। তিনি শয়তানের মতো বসা এবং চতুষ্পদ জন্তুর মতো হাত বিছিয়ে সিজদা করতে নিষেধ করেছেন। শেষে সালাম দিয়ে সালাত শেষ করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের প্রতিটি রুকন ধীরে ও ঠিকভাবে আদায় করা জরুরি।
- রুকু ও সিজদায় শরীরের ভঙ্গি ঠিক রাখা সালাতের আদবের অংশ।
- তাশাহুদ ও সালাম সালাতের ধারাবাহিক অংশ হিসেবে এসেছে।
- নবী صلى الله عليه وسلم এমন বসা ও সিজদা থেকে নিষেধ করেছেন যা সালাতের আদবের সঙ্গে যায় না।
