২/১৪৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৮৫৪ - সালাতের অংশে সমতা

রুকু হতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং দুই সিজদার মাঝে দীর্ঘক্ষণ বসা সম্পর্কে

নবীজির সালাতে কিয়াম, রুকু, সিজদা ও বৈঠকের ভারসাম্য

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৫৪

حَدَّثَنَا مُسَدَّدٌ، وَأَبُو كَامِلٍ - دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ هِلاَلِ بْنِ أَبِي حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ رَمَقْتُ مُحَمَّدًا ﷺ - وَقَالَ أَبُو كَامِلٍ رَسُولَ اللَّهِ ﷺ - فِي الصَّلاَةِ فَوَجَدْتُ قِيَامَهُ كَرَكْعَتِهِ وَسَجْدَتِهِ وَاعْتِدَالَهُ فِي الرَّكْعَةِ كَسَجْدَتِهِ وَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ وَسَجْدَتَهُ مَا بَيْنَ التَّسْلِيمِ وَالاِنْصِرَافِ قَرِيبًا مِنَ السَّوَاءِ .قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فَرَكْعَتَهُ وَاعْتِدَالَهُ بَيْنَ الرَّكْعَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ التَّسْلِيمِ وَالاِنْصِرَافِ قَرِيبًا مِنَ السَّوَاءِ .

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি ইচ্ছাকৃতভাবে মুহাম্মাদ (ﷺ) কে সালাতরত অবস্থায় দেখি। আমি তাঁর ক্বিয়ামকে রুকূ’ ও সিজদাহ্‌র অনুরূপ পেলাম। তাঁর রুকূ’ তাঁর সিজদাহ্‌র সমান এবং দু’ সিজদাহ্‌র মাঝখানের বৈঠক, অতঃপর সিজদাহ্ করা, অতঃপর সালাম ফিরানো পর্যন্ত বৈঠক প্রায় একই সমান পেয়েছি।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ বলেন, তাঁর রুকূ’ এবং দু’ রাক‘আতের মধ্যবর্তী ই’তিদাল, তাঁর সিজদাহ্ ও দু’ সিজদাহ্‌র মাঝে বসা, দ্বিতীয় সিজদাহ্ এবং সালাম ফিরানোর পর লোকদের দিকে মুখ করে বসা- সবই প্রায় একই সমান ছিল।

সুনানে আবূ দাউদ হাদিস ৮৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারাআ ইবনু আযিব (রাঃ) বলেন, তিনি ইচ্ছা করে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সালাতরত অবস্থায় লক্ষ করেছেন। তিনি নবীজির কিয়াম, রুকু, সিজদা, দুই সিজদার মাঝের বৈঠক এবং সালাম ফিরানোর আগের বসাকে প্রায় একই সমান পেয়েছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) মুসাদ্দাদের বর্ণনাও উল্লেখ করেছেন, যেখানে রুকু, ই‘তিদাল, সিজদা, দুই সিজদার মাঝে বসা এবং সালাম ফিরিয়ে লোকদের দিকে মুখ করে বসার কথা এসেছে। এই হাদিস সালাতের ভারসাম্যপূর্ণ পদ্ধতি বোঝায়। এখানে শিক্ষা হলো, নবীজির সালাতে প্রতিটি অংশের মর্যাদা ছিল। কোনো অংশকে তাড়াহুড়া করে বাদ দেওয়ার মতোভাবে আদায় করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির সালাতে বিভিন্ন অবস্থায় ভারসাম্য ছিল।
  • রুকু, সিজদা ও বৈঠক সবই গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত।
  • সালাত পর্যবেক্ষণ করে সাহাবিরা নবীজির পদ্ধতি শিখেছেন।
  • সালাতের প্রতিটি ধাপে শান্ত ও সোজা থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন