২/১৪৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি রুকুতে স্বীয় পিঠ সোজা করে না
সুনানে আবু দাউদ : ৮৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮৫৯
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ " إِذَا قُمْتَ فَتَوَجَّهْتَ إِلَى الْقِبْلَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ وَبِمَا شَاءَ اللَّهُ أَنْ تَقْرَأَ وَإِذَا رَكَعْتَ فَضَعْ رَاحَتَيْكَ عَلَى رُكْبَتَيْكَ وَامْدُدْ ظَهْرَكَ " . وَقَالَ " إِذَا سَجَدْتَ فَمَكِّنْ لِسُجُودِكَ فَإِذَا رَفَعْتَ فَاقْعُدْ عَلَى فَخِذِكَ الْيُسْرَى " .
রিফা’আহ ইবনু রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
উপরোক্ত ঘটনা বর্ণিত আছে। তিনি (ﷺ) বলেন: তুমি সালাত আদায়ে দাঁড়ালে কেবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা এবং কুরআনের কিছু অংশ তিলাওয়াত করবে। অতঃপর রুকুতে তোমার দুই হাত দুই হাঁটুর উপর রাখবে এবং পিঠ লম্বা করে রাখবে। তিনি আরও বলেন: তুমি সিজদা করলে তাতে কিছুক্ষণ অবস্থান করবে এবং সিজদা হতে মাথা উঠানোর পর তোমার বাম উরুর উপর বসবে।
