২/১৪৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৮৬৪ - কিয়ামতের প্রথম হিসাব সালাত

নবী (ﷺ)-এর বাণী: কারো ফরজ সালাত ত্রুটি থাকলে তা তার নফল সালাত দিয়ে পূর্ণ করা হবে

কিয়ামতের প্রথম হিসাব সালাত: নফল ইবাদতের গুরুত্ব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৮৬৪

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ حَكِيمٍ الضَّبِّيِّ، قَالَ خَافَ مِنْ زِيَادٍ أَوِ ابْنِ زِيَادٍ فَأَتَى الْمَدِينَةَ فَلَقِيَ أَبَا هُرَيْرَةَ قَالَ فَنَسَبَنِي فَانْتَسَبْتُ لَهُ فَقَالَ يَا فَتَى أَلاَ أُحَدِّثُكَ حَدِيثًا قَالَ قُلْتُ بَلَى رَحِمَكَ اللَّهُ .قَالَ يُونُسُ أَحْسِبُهُ ذَكَرَهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ النَّاسُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ أَعْمَالِهِمُ الصَّلاَةُ قَالَ يَقُولُ رَبُّنَا جَلَّ وَعَزَّ لِمَلاَئِكَتِهِ وَهُوَ أَعْلَمُ انْظُرُوا فِي صَلاَةِ عَبْدِي أَتَمَّهَا أَمْ نَقَصَهَا فَإِنْ كَانَتْ تَامَّةً كُتِبَتْ لَهُ تَامَّةً وَإِنْ كَانَ انْتَقَصَ مِنْهَا شَيْئًا قَالَ انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَإِنْ كَانَ لَهُ تَطَوُّعٌ قَالَ أَتِمُّوا لِعَبْدِي فَرِيضَتَهُ مِنْ تَطَوُّعِهِ ثُمَّ تُؤْخَذُ الأَعْمَالُ عَلَى ذَاكُمْ» .

আনাস ইবনু হাকীম আদ্‌-দাব্বী (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি যিয়াদ অথবা ইবনু যিয়াদের ভয়ে মদিনায় চলে আসেন এবং আবূ হুরায়রা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। আবূ হুরায়রা (রাঃ) আমাকে তাঁর বংশ পরিচয় দিলেন এবং আমি ও আমার বংশ পরিচয় দিলাম। তিনি আমাকে বলেনঃ হে যুবক! আমি কি তোমার কাছে হাদীস বর্ণনা করব না? জবাবে আমি বলিঃ হ্যাঁ, আল্লাহ আপনার উপর রহম করুন! বর্ণনাকারী ইউনুস বলেন, আমার মনে হয়, তিনি এ হাদীস সরাসরি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।নবী (ﷺ) বলেনঃ ক্বিয়ামাতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম তাদের সালাত সম্পর্কে হিসাব নেয়া হবে। তিনি বলেনঃ আমাদের মহান রব্ব ফেরেশতাদের বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, দেখো তো সে তা পরিপূর্ণভাবে আদায় করেছে নাকি তাতে কোন ত্রুটি রয়েছে? অতঃপর বান্দার সালাত পূর্ণাঙ্গ হলে পূর্ণাঙ্গই লিখা হবে। আর যদি তাতে ত্রুটি থাকে তাহলে মহান আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো তো আমার বান্দার কোন নফল সালাত আছে কিনা? যদি থাকে তাহলে তিনি বলবেনঃ আমার বান্দার ফরজ সালাতের ঘাটতি তার নফল সালাত দ্বারা পরিপূর্ণ করো। অতঃপর সকল আমলই এভাবে গ্রহণ করা হবে (অর্থাৎ নফল দ্বারা ফরজের ত্রুটি দূর করা হবে)।

সুনানে আবূ দাউদ হাদিস ৮৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের হিসাবের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। নবী (صلى الله عليه وسلم) জানিয়েছেন, মানুষের আমলের মধ্যে প্রথমে সালাত সম্পর্কে হিসাব নেওয়া হবে। আল্লাহ সব জানেন, তবু ফেরেশতাদের বলবেন বান্দার সালাত দেখো, সে তা পূর্ণ করেছে নাকি তাতে ঘাটতি আছে। যদি সালাত পূর্ণ হয়, তা পূর্ণ হিসেবেই লেখা হবে। আর যদি তাতে ঘাটতি থাকে, তখন দেখা হবে বান্দার নফল সালাত আছে কি না। নফল সালাত থাকলে ফরজ সালাতের ঘাটতি তা দিয়ে পূরণ করা হবে। এরপর অন্যান্য আমলও এভাবে গ্রহণ করা হবে। হাদিসটি ফরজ সালাতের গুরুত্ব এবং নফল সালাতের দরকারি ভূমিকা খুব সহজভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন আমলের মধ্যে প্রথম হিসাব সালাতের হবে।
  • ফরজ সালাত পূর্ণভাবে আদায় করার চেষ্টা করতে হবে।
  • নফল সালাত ফরজের ঘাটতি পূরণের কারণ হতে পারে।
  • সালাতের বিষয়ে অবহেলা করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন