২/১৫১. অধ্যায়ঃ
রুকু ও সিজদার দোয়া
সুনানে আবু দাউদ : ৮৭২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮৭২
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلاَئِكَةِ وَالرُّوحِ " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সিজদা এবং রুকুতে “সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ” (সুবহানাল্লাহিল কুদ্দুস, রব্বুল মালাইকাতি ওয়ার রূহ) বলতেন।
সহীহঃ মুসলিম।
