২/১৫২. অধ্যায়ঃ
রুকু ও সিজদায় যা পাঠ করবে
সুনানে আবু দাউদ : ৮৭৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮৭৭
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي " . يَتَأَوَّلُ الْقُرْآنَ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রুকু ও সিজদায় বেশী করে এ দোয়া পড়তেনঃ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي (সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি।) অর্থাৎ, হে আল্লাহ! আপনি মহাপবিত্র, আমাদের রব! আপনার প্রশংসাসহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন।) তিনি এভাবে কুরআনের আয়াতকে ব্যাখ্যা করতেন।
সহীহঃ বুখারী ও মুসলিম।
