২/১৬৭. অধ্যায়ঃ
সালাতের মধ্যে কোন দিকে দৃষ্টি দেয়া
সুনানে আবু দাউদ : ৯১৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯১৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ فَقَالَ " شَغَلَتْنِي أَعْلاَمُ هَذِهِ اذْهَبُوا بِهَا إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّتِهِ " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) নকশা করা কাপড় পরিধান করে সালাত আদায়ের পর বললেন: এ কাপড়ের কারুকার্য আমাকে সালাত থেকে অমনোযোগী করেছে। তোমরা এ কাপড়খানা আবু জাহ্মের নিকট নিয়ে যাও এবং আমার জন্য কারুকার্যবিহীন চাদর নিয়ে আসো।
সহীহ : বুখারী ও মুসলিম।
