২/১৬৯. অধ্যায়ঃ

সালাতের অবস্থায় যে কাজ করা জায়েয

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯২০

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ إِسْحَاقَ - عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بَيْنَمَا نَحْنُ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِلصَّلاَةِ فِي الظُّهْرِ أَوِ الْعَصْرِ وَقَدْ دَعَاهُ بِلاَلٌ لِلصَّلاَةِ إِذْ خَرَجَ إِلَيْنَا وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ بِنْتُ ابْنَتِهِ عَلَى عُنُقِهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مُصَلاَّهُ وَقُمْنَا خَلْفَهُ وَهِيَ فِي مَكَانِهَا الَّذِي هِيَ فِيهِ قَالَ فَكَبَّرَ فَكَبَّرْنَا قَالَ حَتَّى إِذَا أَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَرْكَعَ أَخَذَهَا فَوَضَعَهَا ثُمَّ رَكَعَ وَسَجَدَ حَتَّى إِذَا فَرَغَ مِنْ سُجُودِهِ ثُمَّ قَامَ أَخَذَهَا فَرَدَّهَا فِي مَكَانِهَا فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ بِهَا ذَلِكَ فِي كُلِّ رَكْعَةٍ حَتَّى فَرَغَ مِنْ صَلاَتِهِ ‏.‏

রাসুলুল্লাহর (ﷺ) সহাবী আবূ ক্বাতাদাহ হতে বর্ণিতঃ

একদা আমরা যুহর কিংবা আসরের সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর অপেক্ষায় ছিলাম। বিলাল (রাঃ) তাঁকে সালাতের জন্য আহবান করলে তিনি উমামা বিনত আবুল আসকে নিয়ে আমাদের নিকট আসেন। অতঃপর তিনি ইমামতির জন্য তার জায়গায় দাঁড়ালেন এবং আমরা তাঁর পিছনে দাঁড়ালাম। উমামা তখন তাঁর কাঁধেই ছিল। অতঃপর তিনি তাকবির বললে আমরাও তাকবির বললাম। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রুকুর ইচ্ছা করলে তাঁকে নিচে নামিয়ে রুকু ও সিজদা করতেন। অতঃপর সিজদা থেকে উঠার সময় তাঁকে পুনরায় কাঁধে উঠিয়ে নিতেন। রাসূলুল্লাহ (ﷺ) প্রতি রাকাতেই এরূপ করেন এবং এভাবেই তিনি সালাত শেষ করেন।

[৯২০]- এর সনদ দুর্বল। সানাদে মুহাম্মাদ ইবনুল ইসাহাক একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্ আন্ শব্দে বর্ণনা করেছেন। পূর্বে হাদিস টির অন্য সনদ ও মুতাবা’আত গত হয়েছে ইসাহাকের অর্থগতভাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন