২/১৭২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৯৩৮ - দোয়া শেষে আমীন

ইমামের পিছনে আমীন বলা প্রসঙ্গে

দোয়া শেষে আমীন বলা: সীলমোহরের মতো সুন্দর আমল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৩৮

حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ، وَمَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالاَ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ صُبَيْحِ بْنِ مُحْرِزٍ الْحِمْصِيِّ، حَدَّثَنِي أَبُو مُصْبِحٍ الْمَقْرَائِيُّ، قَالَ كُنَّا نَجْلِسُ إِلَى أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ - وَكَانَ مِنَ الصَّحَابَةِ - فَيَتَحَدَّثُ أَحْسَنَ الْحَدِيثِ فَإِذَا دَعَا الرَّجُلُ مِنَّا بِدُعَاءٍ قَالَ اخْتِمْهُ بِآمِينَ فَإِنَّ آمِينَ مِثْلُ الطَّابَعِ عَلَى الصَّحِيفَةِ.قَالَ أَبُو زُهَيْرٍ أُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَأَتَيْنَا عَلَى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ فَوَقَفَ النَّبِيُّ ﷺ يَسْتَمِعُ مِنْهُ فَقَالَ النَّبِيُّ ﷺ " أَوْجَبَ إِنْ خَتَمَ ". فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ بِأَىِّ شَىْءٍ يَخْتِمُ قَالَ " بِآمِينَ فَإِنَّهُ إِنْ خَتَمَ بِآمِينَ فَقَدْ أَوْجَبَ ". فَانْصَرَفَ الرَّجُلُ الَّذِي سَأَلَ النَّبِيَّ ﷺ فَأَتَى الرَّجُلَ فَقَالَ اخْتِمْ يَا فُلاَنُ بِآمِينَ وَأَبْشِرْ. وَهَذَا لَفْظُ مَحْمُودٍ. قَالَ أَبُو دَاوُدَ الْمَقْرَاءُ قَبِيلٌ مِنْ حِمْيَرَ.

আবু মুসাব্বিহ আল-মাকরাই (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ) এর সাহাবী আবু যুহাইর আন-নুমাইরী (রাঃ) এর নিকট বসতাম। তিনি সুন্দর সুন্দর হাদিস শুনাতেন। একবার আমাদের মধ্যকার এক ব্যক্তি দোয়া করতে থাকলে তিনি বললেন, তুমি আমীন বলে দোয়া শেষ করবে। কেননা (দোয়া শেষে) ‘আমীন’ বলা (গ্রন্থ বা) চিঠিতে সীলমোহর করার মত।অতঃপর আবু যুহাইর (রাঃ) বলেন, এ বিষয়ে আমি তোমাদের নিকট একটি ঘটনা জানাতে চাই। এক রাতে আমরা রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে বের হই। অতঃপর আমরা এমন এক ব্যক্তির কাছে উপস্থিত হই যিনি কাকুতি-মিনতি করে দোয়া করছিলেন। নবী (ﷺ) থামলেন এবং তার দোয়া শুনলেন, অতঃপর বললেন, যদি সে শেষ করে তবে তার জন্য (জান্নাত) অবধারিত। উপস্থিত লোকদের একজন বললো, কিসের দ্বারা সে দোয়া শেষ করবে? নবী (ﷺ) বললেন, ‘আমীন’ বলে। কেননা যদি সে ‘আমীন’ বলার উপর দোয়া শেষ কহে তাহলে তার দোয়া কবূল হয় (অথবা সে নিজের জন্য জান্নাত অবধারিত করে নেয়)।এরপর নবী (ﷺ) কে প্রশ্নকারী লোকটি দোয়ারত ব্যক্তির নিকট গিয়ে বলল, হে অমুক! তুমি আমীন বলে দোয়া শেষ কর এবং জান্নাত লাভের ও দোয়া কবুলের) সুসংবাদ গ্রহণ করো। ইমাম আবু দাউদ(রহঃ) বলেন, আল-মাকরাই হলো হিময়ারের একটি গোত্র।

[৯৩৮]- আবু দাউদ এতে একক হয়ে গেছেন। মুনযিয়ী একে ‘আত-তারগীব’ গ্রন্থে (১/৩৩০) বর্ণনা করেছেন। এর সানাদে সুবাইহ ইবনু মুহরিয সম্পর্কে হাফিয বলেনঃ মাক্ববুল।

সুনানে আবূ দাউদ হাদিস ৯৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে দোয়ার শেষে আমীন বলার গুরুত্ব এসেছে। আবু যুহাইর আন-নুমাইরি (রা.) দোয়া করতে থাকা ব্যক্তিকে বলতেন, আমীন বলে দোয়া শেষ করো। তিনি বলেন, আমীন যেন চিঠিতে সীলমোহর করার মতো। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে রাতের একটি ঘটনার কথা বলেন। এক ব্যক্তি কাকুতি-মিনতি করে দোয়া করছিলেন। নবী (صلى الله عليه وسلم) শুনে বলেন, সে যদি আমীন দিয়ে শেষ করে, তবে তার জন্য সুসংবাদ। প্রশ্ন করা হলে তিনি বলেন, আমীন দিয়ে শেষ করলে সে পেয়ে যাবে। তাই দোয়া শেষে আমীন, আমীনের ফজিলত, এবং দোয়া কবুলের আশা—এসব এই হাদিসের মূল বিষয়। তবে ব্যাখ্যায় হাদিসের শব্দের বাইরে নিশ্চিত দাবি করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দোয়া শেষে আমীন বলা সুন্দরভাবে উৎসাহিত হয়েছে।
  • আমীনকে চিঠির সীলমোহরের সঙ্গে তুলনা করা হয়েছে।
  • কাকুতি-মিনতি করে দোয়া করার পর আমীন দিয়ে শেষ করার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন