২/১৭৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৯৪০ - সালাতে ইমামকে সতর্ক করা

সালাতরত অবস্থায় হাততালি দেয়া

সালাতে ইমামকে সতর্ক করার নিয়ম: সুবহানাল্লাহ নাকি হাততালি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৪০

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ وَحَانَتِ الصَّلاَةُ فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ - رضى الله عنه - فَقَالَ أَتُصَلِّي بِالنَّاسِ فَأُقِيمَ قَالَ نَعَمْ ‏.‏ فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ ﷺ وَالنَّاسُ فِي الصَّلاَةِ فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي الصَّلاَةِ فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللَّهِ ﷺ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ أَنِ امْكُثْ مَكَانَكَ فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ ذَلِكَ ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ ﷺ فَصَلَّى فَلَمَّا انْصَرَفَ قَالَ «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ».قَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ ﷺ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ مِنَ التَّصْفِيحِ مَنْ نَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ ‏"‏. قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا فِي الْفَرِيضَةِ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসুলুল্লাহ (ﷺ) বানী ‘আমর ইবনু ‘আওফ গোত্রের বিবাদ মীমাংসার জন্য সেখানে যান। এমতাবস্থায় সালাতের ওয়াক্ত হলে মুয়াজ্জিন আবু বকর (রাঃ) এর নিকট এসে বললেন, আপনি কি লোকদের নিয়ে সালাত আদায় করবেন? আবু বকর (রাঃ) স্বীকৃতি দেয়ায় সালাতের ইকামাত দেয়া হলো এবং আবু বকর (রাঃ) সালাত শুরু করলেন। ইতিমধ্যে লোকদের সালাতেরত অবস্থায় রাসুলুল্লাহ (ﷺ) এসে পৌঁছালেন এবং কাতার ভেদ করে সামনের কাতারে দাঁড়ালেন। এমতাবস্থায় লোকেরা হাততালি দিয়ে শব্দ করতে লাগলো। কিন্তু আবু বকর সালাতেরত অবস্থায় কোন দিকেই খেয়াল করতেন না।অতঃপর যখন লোকদের হাততালি অধিক হলো আবু বকর (রাঃ) খেয়াল করলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) কে দেখতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) ইশারা করে তাঁকে স্বীয় স্থানে থাকতে বললেন। কিন্তু আবু বকর(রাঃ) দু’ হাত উঠিয়ে রাসুলুল্লাহ (ﷺ) এর এই নির্দেশের জন্য আল্লাহ্‌র প্রশংসা করেন এবং পিছনে সরে কাতারে শামিল হন। ফলে রাসুলুল্লাহ (ﷺ) অগ্রসর হয়ে সালাত আদায় করালেন। সালাত শেষে তিনি আবু বকর (রাঃ) কে বললেন, হে আবু বকর! আমি নির্দেশ দেয়ার পরও তুমি সালাতের ইমামাত করলে না কেন? জবাবে আবু বকর (রাঃ) বললেন, রাসুলুল্লাহ (ﷺ) এর উপস্থিতিতে আবু কুহাফার পুত্রের ইমামাত শোভনীয় নয়।অতঃপর রাসুলুল্লাহ (ﷺ) লোকদের বললেন, কি ব্যাপার! আমি দেখলাম, তোমরা সকলেই হাতের উপর হাত মেরে অধিক শব্দ করেছো। সালাত কিছু ঘটলে (ইমামের কোন ভুল পরিলক্ষিত হলে) ‘সুবহানআল্লাহ’ বলা উচিত। কেননা কেউ ‘‘সুবহানআল্লাহ’ বললে ইমাম সেদিকে লক্ষ্য করবে। আর হাততালি দেয়াতা মহিলাদের জন্য প্রযোজ্য। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এ নিয়ম শুধু ফরজ সালাতের বেলায় প্রযোজ্য।

সুনানে আবূ দাউদ হাদিস ৯৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের মধ্যে ইমামকে সতর্ক করার নিয়ম একটি ঘটনার মাধ্যমে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বনি আমর ইবন আউফ গোত্রের বিবাদ মীমাংসায় গেলে সালাতের সময় হয়। আবু বকর (রা.) ইমামতি শুরু করেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এসে কাতারে দাঁড়ালে লোকেরা হাততালি দিতে থাকে। আবু বকর (রা.) পরে খেয়াল করে পিছিয়ে যান, আর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সালাত আদায় করান। সালাত শেষে তিনি বলেন, সালাতে কিছু ঘটলে সুবহানাল্লাহ বলা উচিত; এতে ইমাম লক্ষ্য করবে। আর হাততালি নারীদের জন্য। তাই সালাতে ইমামের ভুল, সুবহানাল্লাহ বলা, এবং হাততালির বিধান—এসব বিষয়ে এই হাদিস বিস্তারিত শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে কিছু ঘটলে পুরুষদের সুবহানাল্লাহ বলা উচিত।
  • ইমাম সুবহানাল্লাহ শুনে বিষয়টি লক্ষ্য করতে পারেন।
  • হাততালি নারীদের জন্য প্রযোজ্য বলা হয়েছে।
  • আবু বকর রা. রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর প্রতি গভীর সম্মান দেখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন