১/৪৪. অধ্যায়ঃ
ওজুর জন্য যতটুকু পানি যথেষ্ট
সুনানে আবু দাউদ : ৯৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ وَيَغْتَسِلُ بِالصَّاعِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ يَحْيَى بْنُ آدَمَ عَنْ شَرِيكٍ قَالَ عَنِ ابْنِ جَبْرِ بْنِ عَتِيكٍ . قَالَ وَرَوَاهُ سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى حَدَّثَنِي جَبْرُ بْنُ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ شُعْبَةُ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ سَمِعْتُ أَنَسًا إِلاَّ أَنَّهُ قَالَ يَتَوَضَّأُ بِمَكُّوكٍ . وَلَمْ يَذْكُرْ رَطْلَيْنِ . قَالَ أَبُو دَاوُدَ وَسَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ الصَّاعُ خَمْسَةُ أَرْطَالٍ وَهُوَ صَاعُ ابْنِ أَبِي ذِئْبٍ وَهُوَ صَاعُ النَّبِيِّ صلى الله عليه وسلم .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি পাত্রের পানি দিয়ে ওজু করতেন, তাতে পানি ধরত দুই রতল পরিমাণ। আর তিনি গোসল করতেন এক ‘সা’ পানি দিয়ে। আবদুল্লাহ ইবন জাবর (রহঃ) বর্ণনা করেন: আমি আনাস (রাঃ)-সূত্রে শুনেছি, তিনি বলেছেন, তিনি এক ‘মাক্কুক’ (বা এক মগ) পানি দিয়ে ওজু করতেন, দুই রতলের কথা উল্লেখ নেই। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবন হাম্বলকে বলতে শুনেছি, পাঁচ রতলে এক ‘সা’ হয়। আবু দাউদ বলেন, এটা হচ্ছে ইবন আবু যি’ব-এর ‘সা’। আর এটাই হচ্ছে নবী (ﷺ)-এর ‘সা’।
দুর্বলঃ তবে তার বক্তব্য “তিনি এক মাক্কুক পানি দিয়ে উযু করতেন” এটি সহীহঃ বুখারী ও মুসলিম[৯৫] বুখারী (অধ্যায়ঃ উযু, অনুঃ পানি দ্বারা উযু করা, হাঃ ২০১), মুসলিম (অধ্যায়ঃ হায়িয, অনুঃ জানাবাতের গোসলের জন্য যে পরিমাণ পানি ব্যাবহার মুস্তাহাব) ইবনু জার্ব হতে আনাস সুত্রে।
