২/১৮১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৬ - সিজদা, বৈঠক ও সালাম
চতুর্থ রাকাতে পাছার উপর বসা
সালাতে সিজদা, বৈঠক ও সালাম ফেরানোর পদ্ধতি
সুনানে আবূ দাউদ : ৯৬৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৬৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو بَدْرٍ، حَدَّثَنِي زُهَيْرٌ أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحُرِّ، حَدَّثَنَا عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ، عَنْ عَبَّاسِ، - أَوْ عَيَّاشِ - بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ فِيهِ أَبُوهُ فَذُكِرَ فِيهِقَالَ فَسَجَدَ فَانْتَصَبَ عَلَى كَفَّيْهِ وَرُكْبَتَيْهِ وَصُدُورِ قَدَمَيْهِ وَهُوَ جَالِسٌ فَتَوَرَّكَ وَنَصَبَ قَدَمَهُ الأُخْرَى ثُمَّ كَبَّرَ فَسَجَدَ ثُمَّ كَبَّرَ فَقَامَ وَلَمْ يَتَوَرَّكْ ثُمَّ عَادَ فَرَكَعَ الرَّكْعَةَ الأُخْرَى فَكَبَّرَ كَذَلِكَ ثُمَّ جَلَسَ بَعْدَ الرَّكْعَتَيْنِ حَتَّى إِذَا هُوَ أَرَادَ أَنْ يَنْهَضَ لِلْقِيَامِ قَامَ بِتَكْبِيرٍ ثُمَّ رَكَعَ الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ فَلَمَّا سَلَّمَ سَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ .قَالَ أَبُو دَاوُدَ لَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ مَا ذَكَرَ عَبْدُ الْحَمِيدِ فِي التَّوَرُّكِ وَالرَّفْعِ إِذَا قَامَ مِنْ ثِنْتَيْنِ .
‘আব্বাস অথবা ‘আইয়াশ ইবনু সাহ্ল আস-সাঈদী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি এমন একটি মাজলিসে ছিলেন যেখানে তাঁর পিতাও উপস্থিত ছিলেন। অতঃপর তিনি হাদীস বর্ণনা করেন যে, নবী (ﷺ) সাজদাহ্রত অবস্থায় দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের পাতার উপর ভর করলেন। তিনি বসার সময় নিতম্বের উপর বসলেন এবং অপর পা খাড়া করে রাখলেন, অতঃপর তাকবির বলে সাজদাহ্ করলেন, এরপর আবার তাকবির বলে না বসে দাঁড়িয়ে গেলেন। এরপর পূর্বের নিয়মেই তাকবির বলে পরবর্তী রাক‘আতের রুকূ’ করলেন। অতঃপর দু’ রাক‘আত শেষে বসলেন। এরপর তিনি ক্বিয়ামের মনস্থ করে ‘আল্লাহু আকবার’ বলে দাঁড়িয়ে গেলেন এবং পরবর্তী দু’ রাক‘আত আদায় করলেন। অতঃপর শেষ বৈঠকে প্রথমে ডান দিক এবং পরে বাম দিকে সালাম ফিরালেন।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবদুল হামীদ কর্তৃক বর্ণিত নিতম্বের উপর বসা এবং দুই রাক’আতের পর দাঁড়ানোর সময় হাত উঠানোর কথাটি তাঁর হাদীসে উল্লেখ নেই।
[১]- এর সানাদ দুর্বল।
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের কয়েকটি কাজ একসাথে বর্ণিত হয়েছে। নবী (صلى الله عليه وسلم) সিজদার সময় দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের পাতার উপর ভর করলেন। বসার সময় নিতম্বের উপর বসলেন এবং অন্য পা খাড়া রাখলেন। এরপর তাকবির বলে সিজদা করলেন, আবার তাকবির বলে না বসে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাত শেষে বসে কিয়ামের ইচ্ছা করলে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। শেষে প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে সালাম ফিরালেন। এই হাদিসের মূল বিষয় হলো সালাতের অঙ্গভঙ্গি, তাকবির ও সালাম। নামাজের সঠিক পদ্ধতি শেখার জন্য এতে অনেক সরাসরি দিক পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সিজদায় হাত, হাঁটু ও পায়ের পাতার অবস্থান বর্ণিত হয়েছে।
- সালাতে ওঠা-বসার সময় তাকবিরের কথা এসেছে।
- শেষে ডান ও বাম দিকে সালাম ফেরানোর পদ্ধতি এসেছে।
- সালাতের কাজগুলো ধাপে ধাপে শেখা দরকার।
