২/১৮৩. অধ্যায়ঃ
তাশাহুদ পড়ার পর নবী (ﷺ)-এর উপর দরুদ পাঠ
সুনানে আবু দাউদ : ৯৮২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৯৮২
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ يَسَارٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنِي أَبُو مُطَرِّفٍ، عُبَيْدُ اللَّهِ بْنُ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْهَاشِمِيُّ، عَنِ الْمُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ سَرَّهُ أَنْ يَكْتَالَ بِالْمِكْيَالِ الأَوْفَى إِذَا صَلَّى عَلَيْنَا أَهْلَ الْبَيْتِ فَلْيَقُلِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ وَأَزْوَاجِهِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " .
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন: কেউ যদি আমাদের আহলি বাইতের উপর দরুদ পড়ার পুরো সওয়াব পেতে চায় সে যেন এভাবে বলেঃ “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আযওয়াজিহি উম্মাহাতিল মু’মিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইবরাহীমা ইন্নাকা হামিদুম মজীদ”। (অর্থঃ হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ (ﷺ), তাঁর স্ত্রী উম্মাহাতুল মু’মিনিন, তাঁর সন্তানাদি ও আহলি বাইতের উপর রহমত বর্ষণ করুন যেমনি রহমত বর্ষণ করেছেন ইবরাহীমের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান।”
