১৫/১০. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০০৭ - পরস্পর সালাম বিনিময়
ক্ষুদ্র দল বড়ো দলকে সালাম দিবে।
আল-আদাবুল মুফরাদ : ১০০৭
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০০৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ أَبُو هَانِئٍ، أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي، وَالْمَاشِي عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ»
ফাযালাহ্ ইবনু 'উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আরোহী পদচারীকে পদচারী উপবিষ্টকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে।
-(তিরমিযী, নাসাঈ, আহমাদ, দারিমী, ইবনে হিব্বান)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
