১৫/১৪. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০১৫ - পরস্পর সালাম বিনিময়
প্রতিপক্ষকে শুনিয়ে সালাম দিবে।
আল-আদাবুল মুফরাদ : ১০১৫
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০১৫
حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ قَالَ: أَتَيْتُ مَجْلِسًا فِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، فَقَالَ: إِذَا سَلَّمْتَ فَأَسْمِعْ، فَإِنَّهَا تَحِيَّةٌ مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيْبَةً
সাবিত ইবনে উবাইদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি এক মজলিসে আসলাম। সেখানে আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন, তুমি সালাম দিলে তা (প্রতিপক্ষের) কর্ণগোচর করো। কেননা তা আল্লাহর পক্ষ থেকে একটি বরকতপূর্ণ ও পবিত্র বাক্য।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
