৪/৪. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১০৬ - প্রতিবেশীর সাথে সাদাচার
নিকটতর প্রতিবেশী থেকে উপহারাদি দান শুরু করবে।
আল-আদাবুল মুফরাদ : ১০৬
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১০৬
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي أَبُو عِمْرَانَ قَالَ: سَمِعْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার দুইজন প্রতিবেশী আছে। তাদের মধ্যে কোন প্রতিবেশীকে আমি উপহারাদি দিবো? তিনি বলেনঃ যার (ঘরের) দরজা তোমার অধিকতর নিকটবর্তী তাকে (বুখারী, আবু দাউদ, তাহাবী)।
