১৭/৬. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১১৩৪ - চিঠিপত্রের আদান-প্রদান
চিঠির সূচনায় যা লিখবে।
আল-আদাবুল মুফরাদ : ১১৩৪
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১১৩৪
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ قَالَ: كَانَتْ لِابْنِ عُمَرَ حَاجَةٌ إِلَى مُعَاوِيَةَ، فَأَرَادَ أَنْ يَكْتُبَ إِلَيْهِ، فَقَالُوا: ابْدَأْ بِهِ، فَلَمْ يَزَالُوا بِهِ حَتَّى كَتَبَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، إِلَى مُعَاوِيَةَ
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
মুআবিয়া (রাঃ)-র নিকট ইবনে উমর (রাঃ)-র একটি প্রয়োজন ছিল। তাই তিনি তাঁকে চিঠি লিখতে মনস্থ করলেন। লোকজন বললো, শুরুতে তাঁর নাম লিখুন এবং তাঁরা একথাই বলতে থাকলো। তিনি লিখেন, বিসমিল্লাহির রহমানির রাহীম, মুআবিয়াকে।
