২০/৮. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১২৬৫ - জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান
শিশুর জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত।
আল-আদাবুল মুফরাদ : ১২৬৫
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১২৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعُمَرِيُّ قَالَ: حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ، عَنْ بِلَالِ بْنِ كَعْبٍ الْعَكِّيِّ قَالَ: زُرْنَا يَحْيَى بْنَ حَسَّانَ فِي قَرْيَتِهِ، أَنَا وَإِبْرَاهِيمُ بْنُ أَدْهَمَ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ قَرِيرٍ، وَمُوسَى بْنُ يَسَارٍ، فَجَاءَنَا بِطَعَامٍ، فَأَمْسَكَ مُوسَى، وَكَانَ صَائِمًا،فَقَالَ يَحْيَى: أَمَّنَا فِي هَذَا الْمَسْجِدِ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَنَّى أَبَا قِرْصَافَةَ أَرْبَعِينَ سَنَةً، يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، فَوُلِدَ لِأَبِي غُلَامٌ، فَدَعَاهُ فِي الْيَوْمِ الَّذِي يَصُومُ فِيهِ فَأَفْطَرَ، فَقَامَ إِبْرَاهِيمُ فَكَنَسَهُ بِكِسَائِهِ، وَأَفْطَرَ مُوسَى قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: أَبُو قِرْصَافَةَ اسْمُهُ جَنْدَرَةُ بْنُ خَيْشَنَةَ
বিলাল ইবনে কাব আল-আককী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি, ইবরাহীম ইবনে আদহাম, আবদুল আযীয ইবনে কুরাইর ও মূসা ইবনে ইয়াসার (রহঃ) ইয়াহিয়া ইবনে হাসান আল-বাকরী আল-ফালাসতিনীর সাথে তাঁর গ্রামে গিয়ে সাক্ষাৎ করলাম। তিনি আমাদের জন্য খাবার আনলেন। মূসা রোযাদার হওয়ায় আহার গ্রহণ থেকে বিরত থাকেন। ইয়াহিয়া বলেন, চল্লিশ বছর যাবত এই মসজিদে কিনানা গোত্রীয় আবু কিরসাফা (রাঃ) ডাকনামের নবী (ﷺ)-এর একজন সাহাবী আমাদের ইমামতি করেন। তিনি এক দিন রোযা রাখেন এবং এক দিন বিরতি দেন। আমার পিতার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করলে তিনি তাঁকে দাওয়াত দেন। সেটি ছিল তাঁর রোযা রাখার দিন। তিনি রোযা ভাঙলেন। ইবরাহীম (রহঃ) উঠে দাঁড়িয়ে তাঁকে তাঁর চাদরখানা উপঢৌকন দেন এবং মূসাও রোযা ভাঙেন।
ইমাম বুখারী (রহঃ) বলেন, আবু কিরসাফা (রাঃ)-র নাম জানদারা ইবনে খায়শানা।
