২১/২. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১২৭৩ - জুয়া ও দাবা/পাশা খেলা
মোরগের বাজিও জুয়া।
আল-আদাবুল মুফরাদ : ১২৭৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১২৭৩
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنِي مَعْنٌ قَالَ: حَدَّثَنِي ابْنُ الْمُنْكَدِرِ، عَنْ أَبِيهِ، عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهُدَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلَيْنِ اقْتَمَرَا عَلَى دِيكَيْنِ عَلَى عَهْدِ عُمَرَ فَأَمَرَ عُمَرُ بِقَتْلِ الدِّيَكَةِ، فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: أَتَقْتُلُ أُمَّةً تُسَبِّحُ؟ فَتَرَكَهَا---[قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا
রবীআ ইবনে আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ)-র শাসনকালে দুই ব্যক্তি দু’টি মোরগের লড়াইয়ের বাজি ধরে। উমর (রাঃ) মোরগ হত্যার নির্দেশ দেন। এক আনসার ব্যক্তি তাঁকে বলেন, আপনি কি এমন এক উম্মাতকে হত্যা করবেন যারা (আল্লাহর) গুণগান করে? অতএব তিনি তাঁর নির্দেশ প্রত্যাহার করেন।
