২২/৯. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১৩১৫ - কুমন্ত্রনা, কুধারনা ও বাচালতা
যার প্রয়োজন আছে সে-ই যাবে।
আল-আদাবুল মুফরাদ : ১৩১৫
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১৩১৫
حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، أَنَّ سَعِيدَ بْنَ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ جَاءَهُ يَسْتَأْذِنُ عَلَيْهِ يَوْمًا، فَأَذِنَ لَهُ وَرَأْسُهُ فِي يَدِ جَارِيَةٍ لَهُ تُرَجِّلُهُ، فَنَزَعَ رَأْسَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: دَعْهَا تُرَجِّلُكَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، لَوْ أَرْسَلْتَ إِلَيَّ جِئْتُكَ، فَقَالَ عُمَرُ: إِنَّمَا الْحَاجَةُ لِي
যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁর নিকট এসে (ঘরে প্রবেশের) অনুমতি চান। তিনি তাকে অনুমতি দিলেন। তখন তাঁর মাথা তাঁর বাঁদীর হাতে ছিল এবং সে তাতে চিরুনি করছিল। তিনি তাঁর মাথা সরিয়ে নিলেন। উমর (রাঃ) তাকে বলেন, তাকে আপনার মাথায় চিরুনি করতে দিন। তিনি বলেন, হে আমীরুল মুমিনীন! আপনি লোক পাঠালে আমিই তো আপনার নিকট যেতে পারতাম। উমর (রাঃ) বলেন, প্রয়োজনটা তো আমার।
(বায়হাকীর সুনানুল কুবরা)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
