২২/১৮. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১৩২৭ - কুমন্ত্রনা, কুধারনা ও বাচালতা
যুলুম-নির্যাতন।
আল-আদাবুল মুফরাদ : ১৩২৭
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১৩২৭
حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ، وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ، وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ، وَالْجَفَاءُ فِي النَّارِ»
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ লজ্জা-সম্ভ্রম ঈমানের অঙ্গ, আর ঈমানের (মুমিনের) স্থান বেহেশতে। নির্লজ্জতা ও অসভ্যতা যুলুমের অঙ্গ, আর যুলুমের (যালেমের) স্থান হলো দোযখে।
(তিরমিযী, ইবনে মাজাহ, তাহাবী, হাকিম, হিব্বান)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
