৫/৪. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১৩৪ - ভদ্র আচার ব্যাবহার
যে ব্যক্তি দরিদ্র পিতা-মাতার সন্তান লালন-পালন করে তার মর্যাদা।
আল-আদাবুল মুফরাদ : ১৩৪
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১৩৪
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا»، وَقَالَ بِإِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাঃ) বলেনঃ আমি ও ইয়াতীমের ভরণপোষণকারী জান্নাতে এভাবে একত্রে থাকবো। একথা বলে তিনি তার তর্জনী ও মধ্যমার প্রতি ইংগিত করেন (বুখারী, আবু দাউদ, তিরমিযী)।
