৫/৬. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ১৩৯ - ভদ্র আচার ব্যাবহার
ইয়াতীমের জন্য দয়ার্দ্র পিতৃতুল্য হও।
আল-আদাবুল মুফরাদ : ১৩৯
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ১৩৯
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا سَلَّامُ بْنُ أَبِي مُطِيعٍ، عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ: قُلْتُ لِابْنِ سِيرِينَ: عِنْدِي يَتِيمٌ، قَالَ: اصْنَعْ بِهِ مَا تَصْنَعُ بِوَلَدِكَ، اضْرِبْهُ مَا تَضْرِبُ وَلَدَكَ
আসমা ইবনে উবায়েদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনে সীরীন (রহঃ)-কে বললাম, আমার কাছে এক এতিম আছে। তিনি বলেন, তুমি তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করো এবং তাকে প্রহার করো যে কারণে তুমি তোমার সন্তানকে প্রহার করে থাকো (তার সাথে তোমার সন্তানের অনুরূপ ব্যবহার করবে)।
