৬/৬. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ২৩৬ - বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি
ভূ-সম্পত্তি দেখতে যাওয়া।
আল-আদাবুল মুফরাদ : ২৩৬
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ২৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أُمِّ مُوسَى قَالَتْ: سَمِعْتُ عَلِيًّا صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يَقُولُ: أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ أَنْ يَصْعَدَ شَجَرَةً فَيَأْتِيَهُ مِنْهَا بِشَيْءٍ، فَنَظَرَ أَصْحَابُهُ إِلَى سَاقِ عَبْدِ اللَّهِ فَضَحِكُوا مِنْ حُمُوشَةِ سَاقَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَضْحَكُونَ؟ لَرِجْلُ عَبْدِ اللَّهِ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدٍ»
উম্মু মূসা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আলী (রাঃ)-কে বলতে শুনেছি, নবী (ﷺ) আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)-কে গাছে উঠে কিছু নিয়ে আসতে হুকুম দিলেন। তাঁর সাথীরা আবদুল্লাহ (রাঃ)-র উরুর দিকে তাকিয়ে তাঁর কৃশতার কারণে তাঁরা হেসে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা কেন হাসছো? (পুণ্যের) পাল্লায় আবদুল্লাহর পা উহুদ পাহাড়ের তুলনায় অধিক ভারী হবে।
