৬/১০. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ২৪২ - বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি
মানুষের প্রতি ক্ষমা ও উদারতা প্রদর্শন।
আল-আদাবুল মুফরাদ : ২৪২
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ২৪২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا، فَقِيلَ: أَلَا نَقْتُلُهَا؟ قَالَ: «لَا»، قَالَ: فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইহুদী নারী বিষ মিশ্রিত ছাগলের গোশত নিয়ে নবী (ﷺ)-এর নিকট আসলো। তিনি তার কিছুটা আহার করলেন। তাকে গ্রেপ্তার করে আনা হলো। তাকে জিজ্ঞেস করা হলো, আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ না। রাবী বলেন, আমি আজীবন রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখগহ্বরে সেই বিষের ক্রিয়া লক্ষ্য করেছি
(বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমাদ)।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
