৬/১১. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ২৪৮ - বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি
মানুষের সাথে খোলা মনে মেলামেশা করা।
আল-আদাবুল মুফরাদ : ২৪৮
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ২৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ:سَمِعَ أُذُنَايَ هَاتَانِ، وَبَصُرَ عَيْنَايَ هَاتَانِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدَيْهِ جَمِيعًا بِكَفَّيِّ الْحَسَنِ، أَوِ الْحُسَيْنِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمَا وَقَدَمَيهِ عَلَى قَدَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ارْقَهْ»، قَالَ: فَرَقِيَ الْغُلَامُ حَتَّى وَضَعَ قَدَمَيْهِ عَلَى صَدْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ فَاكَ» ، ثُمَّ قَبَّلَهُ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ أَحِبَّهُ، فَإِنِّي أُحِبُّهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার এই দুই কান শুনেছে এবং আমার এই দুই চোখ দেখেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দুই হাতে হাসান অথবা হুসাইনের দুই হাত চেপে ধরলেন। তাঁর দুই পা ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর পায়ের উপর। আর রাসূলুল্লাহ (ﷺ) বলছিলেনঃ আরোহণ করো। বালকটি চড়তে থাকে, এমনকি তাঁর পদদ্বয় রাসূলুল্লাহ (ﷺ)-এর বুকের উপর রাখলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমার মুখ উন্মুক্ত করো। অতঃপর তিনি তাঁকে চুমা দিলেন এবং বললেনঃ হে আল্লাহ! আপনি তাঁকে মহব্বত করুন। কেননা আমি তাঁকে মহব্বত করি
(তাবারানী)।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
