৬/১৬. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ২৫৭ - বদান্যতা, কৃপণতা ও চারিত্রিক দোষ-ত্রুটি
পরামর্শ করা।
আল-আদাবুল মুফরাদ : ২৫৭
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ২৫৭
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ السَّرِيِّ، عَنِ الْحَسَنِ قَالَ: وَاللَّهِ مَا اسْتَشَارَ قَوْمٌ قَطُّ إِلَّا هُدُوا لِأَفْضَلِ مَا بِحَضْرَتِهِمْ، ثُمَّ تَلَا: ﴾وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ﴿ [الشورى: 38]
হাসান বাসরী (রহঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর শপথ! যে সম্প্রদায়ের লোকজন পরামর্শ করে কাজ করে, তারা সর্বোত্তম পন্থার সন্ধান পেয়ে যায়। তারপর তিনি তিলাওয়াত করেন, “তাদের বিষয়সমূহ পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়”
(৪২ : ৩৮)।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
