৮/৫. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৫৫৩ - বিবিধ বিষয়
অহংকার-অহমিকা।
আল-আদাবুল মুফরাদ : ৫৫৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৫৫৩
حَدَّثَنَا مُوسَى بْنُ بَحْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ قَالَ: حَدَّثَنَا صَالِحٌ بَيَّاعُ الْأَكْسِيَةِ، عَنْ جَدَّتِهِ قَالَتْ: رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ اشْتَرَى تَمْرًا بِدِرْهَمٍ، فَحَمَلَهُ فِي مِلْحَفَتِهِ، فَقُلْتُ لَهُ، أَوْ قَالَ لَهُ رَجُلٌ: أَحْمِلُ عَنْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: لَا، أَبُو الْعِيَالِ أَحَقُّ أَنْ يَحْمِلَ
কাপড় বিক্রেতা সালেহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে দেখলাম যে, তিনি এক দিরহামের খেজুর কিনে তা তাঁর চাদরে করে নিয়ে যাচ্ছেন। আমি তাঁকে বললাম অথবা এক ব্যক্তি তাঁকে বললো, হে আমীরুল মুমিনীন! আপনার বোঝাটি আমিই বহন করি। তিনি বলেন, না, পরিবারের পিতাই বোঝা বহনের অধিক উপযুক্ত (তাঁরীখুল কামিল)।
