৯/৯. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৬৪৭ - দোয়া-দুরুদ
মহানবী (ﷺ)-এর উপর দুরূদ পাঠ।
আল-আদাবুল মুফরাদ : ৬৪৭
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৬৪৭
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، وَحَطَّ عَنْهُ عَشْرَ خَطِيئَاتٍ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পড়ে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন এবং তার দশটি গুনাহ মুছে দেন।
(আহমাদ, মুসনাদ আবু নাঈম ইসফাহানী)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
