১০/১২. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৭৬১ - মেহমানদারি
গীবতের উদ্দেশ্যে নয়, বরং পরিচয় দানের উদ্দেশ্যে কোন ব্যক্তির এরূপ বলাঃ অমুক কৃষ্ণকায়, খর্বাকৃতি বা দীর্ঘদেহী।
আল-আদাবুল মুফরাদ : ৭৬১
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৭৬১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: اسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَةُ لَيْلَةَ جَمْعٍ - وَكَانَتِ امْرَأَةً ثَقِيلَةً ثَبِطَةً - فَأَذِنَ لَهَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাওদা (রাঃ) মুযদালিফার রাতে যাত্রা করার জন্য নবী (ﷺ)-এর কাছে অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দিলেন। সাওদা (রাঃ) ছিলেন মন্থর গতিসম্পন্ন স্থূলদেহী মহিলা। সুতরাং তিনি (ﷺ) তাঁকে অনুমতি দিলেন।
-(বুখারী, মুসলিম, ইবনে মাজাহ)
