১২/১. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮২১ - অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
মহামহিম আল্লাহর নিকট পছন্দনীয় নামসমূহ।
আল-আদাবুল মুফরাদ : ৮২১
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ قَالَ: حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تَسَمَّوْا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَأَصْدَقُهَا: حَارِثٌ، وَهَمَّامٌ، وَأَقْبَحُهَا: حَرْبٌ، وَمُرَّةُ "---[قال الشيخ الألباني] : صحيح دون جملة الأنبياء
আবু ওয়াহব আল-জুশামী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ছিলেন সাহাবী। নবী (ﷺ) বলেনঃ তোমরা নবীগণের নামানুসারে নাম রাখো। নামসমূহের মধ্যে আল্লাহর নিকট প্রিয়তর হচ্ছে আবদুল্লাহ ও আবদুর রহমান। যথার্থ নাম হচ্ছে হারিস (চাষী) ও হাম্মাম (দাতাবারানী) এবং সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে হারব ও মুররা।
-(নাসাঈ, আবু দাউদ, আহমাদ)
