১২/১৭. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৫৩ - অর্থপূর্ণ নাম রাখা এবং কদর্য নাম পরিবর্তন
নবী (ﷺ)-এর নাম ও উপনাম।
আল-আদাবুল মুফরাদ : ৮৫৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৫৩
حَدَّثَنَا أَبُو عُمَرَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السُّوقِ، فَقَالَ رَجُلٌ: يَا أَبَا الْقَاسِمِ، فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: دَعَوْتُ هَذَا، فَقَالَ: «سَمُّوا بِاسْمِي، وَلَا تُكَنُّوا بِكُنْيَتِي»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বাজারে ছিলেন। এক ব্যক্তি ডেকে বললো, হে আবুল কাসেম। নবী (ﷺ) তার দিকে দৃষ্টিপাত করলে সে বললো, আমি এই ব্যক্তিকে ডেকেছি। তখন নবী (ﷺ) বলেনঃ তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার ডাকনামে ডাকনাম রেখো না।
-(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে মাজাহ)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
