১৩/২. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৭৬ - কবিতা চর্চা ও ব্যাঙ্গ-কৌতুক
উত্তম কথার ন্যায় উত্তম কবিতাও আছে, নিকৃষ্ট কবিতাও আছে।
আল-আদাবুল মুফরাদ : ৮৭৬
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৭৬
حَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ، أَنَّ الْأَسْوَدَ بْنَ سَرِيعٍ حَدَّثَهُ قَالَ: كُنْتُ شَاعِرًا فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، امْتَدَحْتُ رَبِّي، فَقَالَ: «أَمَا إِنَّ رَبَّكَ يُحِبُّ الْحَمْدَ»، وَمَا اسْتَزَادَنِي عَلَى ذَلِكَ
আল-আসওয়াদ ইবনে সারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ছিলাম কবি। অতএব আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম, আমি যে কবিতার মাধ্যমে আমার প্রভুর প্রশংসা করেছি তা দ্বারা কি আপনার প্রশংসা করতে পারি না? তিনি বলেনঃ “নিশ্চয় তোমার প্রভু প্রশংসা পছন্দ করেন”। তিনি আমাকে এর অধিক কিছু বলেননি।
(তাহাবীর কিতাবুল কারাহিয়্যা)
