১৩/১৩. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৮৯৩ - কবিতা চর্চা ও ব্যাঙ্গ-কৌতুক
বিপরীতার্থক উপমা।
আল-আদাবুল মুফরাদ : ৮৯৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৮৯৩
حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ قَالَ: صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ إِلَى الْبَصْرَةِ، فَمَا أَتَى عَلَيْنَا يَوْمٌ إِلَّا أَنْشَدْنَا فِيهِ الشِّعْرَ، وَقَالَ: إِنَّ فِي مَعَارِيضِ الْكَلَامِ لَمَنْدُوحَةٌ عَنِ الْكَذِبِ
মুতাররিফ ইবনে আবদুল্লাহ ইবনুস শিখখীর (রহঃ) হতে বর্ণিতঃ
বসরা যেতে আমি ইমরান ইবনুল হুসাইন (রাঃ)-র সফরসঙ্গী হলাম। সফরে প্রতি দিনই তিনি আমাদের কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। তিনি আরো বলেছেন, পরোক্ষ বচন মিথ্যাকে এড়ানোর নিরাপদ উপায়।
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
