৩/১২. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৯৩ - সন্তানের প্রতি মমতা
নিজ সন্তানের সাথে পিতার সদাচার।
আল-আদাবুল মুফরাদ : ৯৩
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯৩
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنِ الْوَصَّافِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّمَا سَمَّاهُمُ اللَّهُ أَبْرَارًا، لِأَنَّهُمْ بَرُّوا الْآبَاءَ وَالْأَبْنَاءَ، كَمَا أَنَّ لِوَالِدِكَ عَلَيْكَ حَقًّا، كَذَلِكَ لِوَلَدِكَ عَلَيْكَ حَقٌّ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তাদের (সাহাবীদের) নাম রেখেছেন আবরার (সদাচারী)। কেননা তারা তাদের পিতা ও সন্তানদের সাথে সদাচার করেছেন। তোমার উপর তোমার পিতার যেমন অধিকার আছে তদ্রুপ তোমার উপর তোমার সন্তানেরও অধিকার রয়েছে (তাবারানী)।
