১৪/৯. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৯৪৫ - হাঁচি ও তার জবাবদান
কেউ যেন হাঁচি দিয়ে ‘আ-ব’ না বলে।
আল-আদাবুল মুফরাদ : ৯৪৫
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯৪৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَّامٍ قَالَ: أَخْبَرَنَا مَخْلَدٌ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: عَطَسَ ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - إِمَّا أَبُو بَكْرٍ، وَإِمَّا عُمَرُ - فَقَالَ: آبَّ، فَقَالَ ابْنُ عُمَرَ: " وَمَا آبَّ؟ إِنَّ آبَّ اسْمُ شَيْطَانٍ مِنَ الشَّيَاطِينِ جَعَلَهَا بَيْنَ الْعَطْسَةِ وَالْحَمْدِ
মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)-এর এক পুত্র আবু বাকর অথবা উমর হাঁচি দিয়ে ‘আ-ব’ শব্দ করলো। ইবনে উমর (রাঃ) বলেন, আ-ব আবার কি? আ-ব তো শয়তানদের মধ্যকার এক শয়তানের নাম। সে এটিকে হাঁচি ও আলহামদু লিল্লাহর মাঝখানে রেখে দিয়েছে।
-(ইবনে আবু শায়বাহ)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
